গ্যাস-বিদ্যুৎ-এ ভর্তুকি বন্ধ করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i119296-গ্যাস_বিদ্যুৎ_এ_ভর্তুকি_বন্ধ_করতে_চায়_বাংলাদেশ_প্রধানমন্ত্রী_শেখ_হাসিনা
গ্যাস-বিদ্যুৎ-এ ভর্তুকি বন্ধ করতে চায় বাংলাদেশ সরকার। গ্রাহকরা ক্রয়মূল্যে কিনতে চাইলে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সবাইকে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়েছেন তিনি।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২৩ ১৮:০৬ Asia/Dhaka
  • গ্যাস-বিদ্যুৎ-এ ভর্তুকি বন্ধ করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গ্যাস-বিদ্যুৎ-এ ভর্তুকি বন্ধ করতে চায় বাংলাদেশ সরকার। গ্রাহকরা ক্রয়মূল্যে কিনতে চাইলে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সবাইকে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডার নবনির্মিত বিনিয়োগ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময়, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বিদেশীদের পাশাপাশি দেশীয় ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। 

সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মহামারী করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশ্ববাসীকে চরম সংকটে ফেলেছে। তাই জ্বালানী নিয়ে সব দেশকে চরম মূল্য দিচ্ছে হচ্ছে। আগামীতে সঙ্কট বাড়বে জানিয়ে ,গ্যাস বিদ্যুৎ-এর দাম বাড়ানোর বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে জানিয়ে নিজ দেশে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের প্রতি আহবান জানান তিনি। এদিকে, ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের বিদ্যুৎ মার্চের প্রথম সপ্তাহে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আদানির বিদ্যুৎ মার্চেই জাতীয় গ্রিডে যুক্ত হবে। দাম নিয়ে কোনো সমস্যা নেই। এ বিদ্যুতের দাম পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে বেশি হবে না। এছাড়া, আদানির দ্বিতীয় ইউনিট থেকে এপ্রিলে বিদ্যুৎ পাবে বাংলাদেশ। প্রতিমন্ত্রী বলেন, আদানির বিদ্যুৎ নিয়ে যেসব কথা হচ্ছে তার কোন ভিত্তি নেই। আমরা প্রতিযোগিতামূলক বাজার দরেই বিদ্যুৎ পাব। এ নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই। মার্চে প্রথম ইউনিট থেকে আসবে ৭৫০ মেগাওয়াট। এপ্রিল মাসে দ্বিতীয় ইউনিট থেকে আসবে আরও ৭৫০ মেগাওয়াট। #

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৫  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।