এইচএসসি পাশ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় পর্যাপ্ত আসন বাংলাদেশে আছে : শিক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i119552-এইচএসসি_পাশ_শিক্ষার্থীদের_উচ্চশিক্ষায়_পর্যাপ্ত_আসন_বাংলাদেশে_আছে_শিক্ষামন্ত্রী
বাংলাদেশে স্নাতকে ভর্তির আসন নিয়ে কোন সংকট নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে সাহিত্য মেলার উদ্বোধন শেষে তিনি বলেন, এইচএসসিতে পাস করা শিক্ষার্থীর চেয়ে স্নাতকে ভর্তির আসন বেশি আছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১৫:২৭ Asia/Dhaka
  • এইচএসসি পাশ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় পর্যাপ্ত আসন বাংলাদেশে আছে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশে স্নাতকে ভর্তির আসন নিয়ে কোন সংকট নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে সাহিত্য মেলার উদ্বোধন শেষে তিনি বলেন, এইচএসসিতে পাস করা শিক্ষার্থীর চেয়ে স্নাতকে ভর্তির আসন বেশি আছে।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে পাসের পর কেউ চিকিৎসাবিজ্ঞান, কেউ প্রকৌশল, কেউ স্থাপত্য বিভাগে যান। আবার অনেকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে পড়তে যান। সারাদেশে ২ হাজার ২৫৭টি কলেজ আছে। সেখানেও উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা যান। কেউ কেউ কারিগরি শিক্ষাবোর্ডে ভর্তি হন। সব মিলিয়ে পাস করার চেয়ে আসন সংখ্যা বেশি রয়েছে। তাই ভর্তি নিয়ে কোন দুশ্চিন্তার কারণ নেই বলে জানান মন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, যারা ৭১ সালে যুদ্ধাপরাধ করেছে এই জোটটি সারাদেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বই সম্পর্কে ভুল তথ্য প্রচার্ করে মানুষকে একটি শ্রেনী বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।  

গতকাল শুক্রবার এনসিটিবি কর্তৃক ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর বইয়ের কিছু অধ্যায় বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু এ বিষয়ে কোন কথা বলেননি শিক্ষামন্ত্রী।#

পার্সটুডে/বাদশাহ রহমান/বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।