সরকারের দুর্নীতির ফলেই পণ্যের বাজারে অস্থিরতা: মোশাররফের
রমজানে দ্রব্যমূল্য বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহ দিচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী
-
ড. হাছান মাহমুদ
বাংলাদেশ সরকারের ক্রমাগত দূর্নীতি আর অযোগ্যতার ফলেই, নিত্যপন্যের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে দাবী করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
আজ বুধবার সকালে, গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মোশাররফ অভিযোগ করে বলেন, সরকারের সহযোগিতায় বিদেশে অর্থ পাচার করা হয়েছে। শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ মানুষকে ভয়ভীতি দেখিয়ে, সংঘাত সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক।
এদিকে, রমজান মাস সামনে রেখে বাজারে দ্রব্যমূল্য বাড়াতে বিএনপি অসৎ ব্যবসায়ী ও মজুতদারদের উৎসাহিত করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ফরাসি রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুইয়ের সঙ্গে সাক্ষাৎকালে শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। মন্ত্রী বলেন, রমজান আসতে একমাস বাকি। তার আগেই রমজানের দ্রব্যমূল্য বাড়ার বিষয়টি আলোচনায় আনতে চাইছে বিএনপি। উদ্দেশ্য একটাই, দ্রব্যমূল্য বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহিত করা। তবে আওয়ামী লীগ সরকার তৎপর রয়েছে বলেও জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।