অবৈধ সরকারের প্রেসিডেন্ট নিয়োগ নিয়ে ভাবনা নেই বিএনপির : আমির খসরু
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ: ওবায়দুল কাদের
-
ওবায়দুল কাদের
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়ন অংশগ্রহণমূলক দেখতে চায় বলে জানিয়েছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে ইইউ অ্যাম্বাসেডরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগও চায় একটি ভালো, ত্রুটিমুক্ত ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।
তিনি বলেন, যদিও নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। ২০১৩-১৪ সালের মতো আবারও আগুন সন্ত্রাসের ওপর ভর করে সরকার উৎখাত ও দেশের স্থিতিশীলতা নষ্ট করে ক্ষমতা দখলের পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি সংলাপে বিশ্বাস করে না। রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের সংলাপে তারা যায়নি। আওয়ামী লীগ কারো নির্দেশনা শোনে না, সংবিধানের নির্দেশনা অনুযায়ী চলে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দূতাবাসে চুপিচুপি আসে, কাউকে জানায় না। আর আমন্ত্রণ পেয়ে আওয়ামী লীগ দূতাবাসে এসেছে। সবাইকে জানিয়েই এসেছে। নির্বাচন ও দেশের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ আলোচনা হয়েছে।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে প্রসাশনকে দলীয় কর্মীর মত ব্যবহার করছে আওয়ামীলীগ সরকার। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের রাষ্ট্রপতির বৈধতা নিয়ে বিএনপির কোন ভাবনা নেই। কারন অবৈধ সরকার রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনও অবৈধভাবে নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওযান হোসেন/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।