ঢাকার নিউমার্কেট এলাকায় ভবন বিস্ফোরণ: নিহত ৩; আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি
https://parstoday.ir/bn/news/bangladesh-i120394-ঢাকার_নিউমার্কেট_এলাকায়_ভবন_বিস্ফোরণ_নিহত_৩_আহতদের_বিভিন্ন_হাসপাতালে_ভর্তি
বাংলাদেশের রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনা কোন নাশকতা নয়, স্রেফ দুর্ঘটনা। তবে বিস্ফোরণের ঘটনাটি কি কারণে ঘটতে পারে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০২৩ ১৪:৪৫ Asia/Dhaka
  • ঢাকার নিউমার্কেট এলাকায় ভবন বিস্ফোরণ
    ঢাকার নিউমার্কেট এলাকায় ভবন বিস্ফোরণ

বাংলাদেশের রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনা কোন নাশকতা নয়, স্রেফ দুর্ঘটনা। তবে বিস্ফোরণের ঘটনাটি কি কারণে ঘটতে পারে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনার বলেন, বিস্ফোরণের ঘটনা তদন্তের কমিটি ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে কাজ করা এক্সপার্টদের মতামত নেবেন পরে তারা প্রতিবেদন দাখিল করবেন তবে প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এটিকে নাশকতাই মনে করছেন পুলিশ কমিশনার

ঘটনাস্থলে স্প্রিন্টার, বিস্ফোরক বা নাশকতার কোনো আলামত মিলেছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, এখনো বিস্ফোরক, নাশকতামূলক বা স্প্রিন্টার জাতীয় কোনো আলামত পাওয়া যায়নি

সায়েন্সল্যাব এলাকায় বাণিজ্যিক ভবনের বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার।

এর আগে রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কীভাবে এ বিস্ফোরণ হয়েছে সে সম্পর্কে এখন বিভিন্ন পর্যায়ের অনুসন্ধান চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। যাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়েছে। আর দগ্ধ হওয়া ছয়জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।