বিএনপি ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল- কাদের; অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধের শপথ তথ্যমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i120452-বিএনপি_৭_মার্চের_ভাষণ_নিষিদ্ধ_করেছিল_কাদের_অপশক্তির_বিরুদ্ধে_প্রতিরোধের_শপথ_তথ্যমন্ত্রীর
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। যে ভাষণ ইউনেস্কো পৃথিবীর অন্যতম সেরা ভাষণের স্বীকৃতি দিয়েছে সেই ভাষণকে তারা এই বাংলাদেশে ক্ষমতায় থাকাকালে নিষিদ্ধ করেছিল। এই দিবসের প্রতি, তথা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাদের ন্যূনতম বিশ্বাস আছে, চেতনা আছে বলে বিশ্বাস করেন না ওবায়দুল কাদের।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ০৭, ২০২৩ ১৫:২৫ Asia/Dhaka
  • বিএনপি ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল- কাদের; অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধের শপথ তথ্যমন্ত্রীর

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। যে ভাষণ ইউনেস্কো পৃথিবীর অন্যতম সেরা ভাষণের স্বীকৃতি দিয়েছে সেই ভাষণকে তারা এই বাংলাদেশে ক্ষমতায় থাকাকালে নিষিদ্ধ করেছিল। এই দিবসের প্রতি, তথা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাদের ন্যূনতম বিশ্বাস আছে, চেতনা আছে বলে বিশ্বাস করেন না ওবায়দুল কাদের।

আজ (মঙ্গলবার) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ৭ মার্চ বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তনের এক ঐতিহাসিক মাইলফলক। রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার ডাক।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে । গণতন্ত্র একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। রাতারাতি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না।  চেষ্টা আছে, গণতন্ত্র ক্রমে ক্রমে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। যেটুকু আছে সেটা শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার আমলটা তারা কীভাবে চর্চা করেছে সেটা দেখতে হবে। এটা এমন একটা দল, যাদের নিজেদের ঘরে গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত করবে?

আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাই হবে এবারের ৭ মার্চের শপথ।

নজরুল ইসলাম খান

তবে, ক্ষমতাসীন বাংলাদেশ সরকারের লুটপাট আর ক্রমাগত দুর্নীতি থেকে  জনগণ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, পবিত্র শবেবরাত উপলক্ষে  দোয়া মাহফিলে তিনি বলেন, মানুষ অস্বস্তিতে আছে, দ্রুত সরকারের পতন চান তারা। এসময়ে আ্ওয়ামী লীগ সরকারের দুঃশাসন থেকে দেশ ও জনগণকে মুক্ত করতে, আল্লাহর সাহায্য কামনা করেন এ বিএনপি নেতা।#

পার্সটুডে/ বাদশাহ রহমান/‌আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।