রমজানে রাজনৈতিক কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলার পাঁয়তারা বিএনপির- তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i121084-রমজানে_রাজনৈতিক_কর্মসূচি_দিয়ে_বিশৃঙ্খলার_পাঁয়তারা_বিএনপির_তথ্যমন্ত্রী
রমজানেও বিএনপি মানুষকে স্বস্তি দিতে চায় না, কর্মসূচির নামে তারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০২৩ ১৩:০৮ Asia/Dhaka
  • রমজানে রাজনৈতিক কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলার পাঁয়তারা বিএনপির- তথ্যমন্ত্রী

রমজানেও বিএনপি মানুষকে স্বস্তি দিতে চায় না, কর্মসূচির নামে তারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।

আজ শনিবার সকালে মিন্টো রোডে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ডক্টর হাছান মাহমুদ বলেন,পবিত্র রমজানে অতীতে আন্দোলন হয়নি। কিন্তু বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে, তারা রমজানের পবিত্রতা নষ্ট করছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়ায়। এসময় সব পণ্যের মজুদ প্রয়োজনের চেয়ে বেশি আছে বলেও জানান তথ্যমন্ত্রী।

এদিকে, নির্বাচন কমিশনকে দিয়ে রাজনৈতিক দলকে সংলাপের চিঠি দেয়া সরকারের নতুন কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুরে রাজধানীর গুলিস্থানে মহানগর নাট্যমঞ্চে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এসময় ফখরুল বলেন, কমিশনের কোনো ক্ষমতা নেই কিছু করার,এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। এসময় জনগণের দাবি মেনে নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান এই বিএনপি নেতা। #

পার্সটুডে/বাদশাহ রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।