প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে বিএনপি: বাণিজ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i12196-প্রকৃত_অপরাধীদের_আড়াল_করার_চেষ্টা_করছে_বিএনপি_বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ১৬, ২০১৬ ১২:৪৯ Asia/Dhaka
  • প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে বিএনপি: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, টার্গেট কিলিংয়ের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বক্তব্য দিয়ে প্রকৃতপক্ষে খালেদা জিয়া জঙ্গিদের পক্ষ নিচ্ছেন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে ফার্মগেটের আ কা মু গিয়াস উদ্দিন মিলকী মিলনায়তনে ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইফতার পার্টিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে খালেদা জিয়ার দেয়া বক্তব্যকে ‘অশালীন’ আখ্যা দিয়ে তিনি বলেন, সব ক্ষেত্রে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন আমাদের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল টার্গেট কিলিং শুরু করেছে। কিন্তু বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং আইন-শৃঙ্খলা বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করছে। জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স। তিনি টার্গেট কিলিং কখনই বরদাশত করবেন না।

এদিকে, গুপ্তহত্যা ও জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙখলা বাহিনী। ৯ জুন শুরু হওয়া এ অভিযানে বুধবার পর্যন্ত ছয়দিনে ১১ হাজার ৬৪৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য ১৭৬ জন। আটকদের মধ্যে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও আছেন। অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ১৭জন।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১৬