আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের
কোনো স্বৈরাচার সরকারই আপসে ক্ষমতা ছাড়েনি: মন্তব্য মোশাররফের
কোনো স্বৈরাচার সরকারই আপসে ক্ষমতা ছাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন।
আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, অতীতের নির্বাচনগুলোতে প্রমাণ হয়েছে বর্তমান সরকারের অধীনে অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হতে পারে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় জানানো হবে বলে মন্তব্য করেন, এই বিএনপি নেতা।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। একই সাথে সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন দেশের অর্থনীতি ধ্বংসের ফন্দি আঁটছে এবং ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করছে।
আজ (শনিবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভায় এসব তিনি এ কথা বলেন।
এসময় কাদের আরো বলেন, বৈশ্বিক এই সংকটের মধ্যে দেশের বাজেট সহযোগিতার জন্য বিদেশ থেকে বিশাল অর্থ সহায়তা আনার সফরকে কটাক্ষ করছে বিএনপি। তারা কখনো দেশের ভালো চায় না বলেই, সবসময় সরকারের সমালোচনায় করে। জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারবে না জেনেই বিএনপি এখন দেশের অর্থনীতির ভীত ধ্বংস করতে চায় বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।#
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৬