বিএনপি নির্বাচন বন্ধ করতে চায়: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i124536-বিএনপি_নির্বাচন_বন্ধ_করতে_চায়_ওবায়দুল_কাদের
ভিসানীতি করলেও আমাদের কিছু যায় আসে না। ভিসানীতি আমাদেরও থাকতে পারে, আমরাও করতে পারি বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৭, ২০২৩ ১৪:৪২ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

ভিসানীতি করলেও আমাদের কিছু যায় আসে না। ভিসানীতি আমাদেরও থাকতে পারে, আমরাও করতে পারি বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, মার্কিন ভিসানীতিতে তারা বলছে, অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হবে। অথচ বিএনপি নির্বাচন হতে দেবে না বলছে। এখন এই ভিসানীতি কি ভূমিকা পালন করে সেটি দেখার অপেক্ষায় আমরা। 

এদিকে, শনিবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে এখন তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে রাখা হয়েছে। তারেক জিয়াকেও মিথ্যা মামলা দিয়ে বিদেশে রাখতে বাধ্য করেছে এই সরকার।  তিনি বলেন, এই অনির্বাচিত নিশিরাতের সরকারকে অতি দ্রুত খালেদাজিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। 

বাংলাদেশ ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত সাংবাদিক নাদিম হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে আন্দোলন শুরু হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সাংবাদিক হত্যা করলে সত্য আড়াল করা যাবে, এটা ভাবা ভুল। বিএনপি সর্বদাই সাংবাদিকদের কল্যাণে কাজ করেছে বলে দাবী করেন তিনি। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।