আবারো আলোচনায় গণঅধিকার পরিষদ, রেজা-নূরের দ্বন্দ,অভিযোগ পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন
https://parstoday.ir/bn/news/bangladesh-i125222-আবারো_আলোচনায়_গণঅধিকার_পরিষদ_রেজা_নূরের_দ্বন্দ_অভিযোগ_পাল্টা_অভিযোগে_সংবাদ_সম্মেলন
আবারো আলোচনায় গণঅধিকার পরিষদের রেজা- নুরের আভ্যন্তরীন দ্বন্দ। সাম্প্রতিক বহিস্কার পাল্টা বহিস্কারের নানা আলোচনা ছাপিয়ে আবারো বিরোধীতার দ্বন্দ স্পষ্ট। গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার অপসারণ অবৈধ ও প্রতারণামূলক বলে দাবি করেছেন, দলটির কিছু শীর্ষ নেতা।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জুলাই ০৬, ২০২৩ ১৬:৫৯ Asia/Dhaka

আবারো আলোচনায় গণঅধিকার পরিষদের রেজা- নুরের আভ্যন্তরীন দ্বন্দ। সাম্প্রতিক বহিস্কার পাল্টা বহিস্কারের নানা আলোচনা ছাপিয়ে আবারো বিরোধীতার দ্বন্দ স্পষ্ট। গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার অপসারণ অবৈধ ও প্রতারণামূলক বলে দাবি করেছেন, দলটির কিছু শীর্ষ নেতা।

আজ  বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলটির নয়জন কেন্দ্রীয় নেতা সমন্বিত ভাবে এ দাবি করেন। এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর অভিযোগ করেন, সরকার নানা ভাবে রাজনৈতিক দল গুলোতে ভাঙ্গনের চেষ্টা করছে।

সকালে জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান জানান, গঠনতন্ত্র অনুযায়ী ড. রেজা কিবরিয়ার অপসারণ সম্পূর্ণ অবৈধ। দলের বড় একটি অংশ, রেজা কিবরিয়ার অবৈধ অপসারণ প্রক্রিয়াকে সমর্থন করে না এবং তিনি দলের আহ্বায়ক হিসেবে বহাল রয়েছেন। গণঅধিকার পরিষদের এই নয়জন কেন্দ্রীয় নেতা গত কয়েকদিন আগেও দলটির সদস্যসচিব নুরুল হক নুরের পক্ষে ছিলেন। তবে, আজ সংবাদ সম্মেলনে তারা দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার পক্ষে কথা বলেন। যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। নির্বাচনকে সামনে রেখে এগুলো কিসের আলামত সেসব প্রশ্নও তোলেন অনেকে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর জানান, তার দলকে ভাঙ্গনে নানা চক্রান্ত শুরু হয়েছে। সরকার এখন নানা ভাবে রাজনৈতিক সব দলগুলোকে ভাঙ্গার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ডাকসুর এই সাবেক ভিপি। তবে সরকার পতন না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক দলের সাথে গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে সরকারের গোয়েন্দা সংস্থা নানা ধরনের খেলা খেলছে অভিযোগ করে নুরুল হক নুর বলেন,বিভিন্ন দলকে ভাঙতে বিভিন্ন দলের দলছুট-পদবঞ্চিত নেতকর্মীদের ব্যবহার করা হচ্ছে নির্বাচনে সরকারের পক্ষে কাজ করার জন্য। নুরুল হক নূর দাবী করেন,যারা কার্যালয়ে যেতে পারে না, নেতাকর্মীদের সঙ্গে সংশ্লিষ্টতা নেই, তারাই গণঅধিকার পরিষদের নেতাকর্মী দাবি করে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে তারা কী বলেছে, সেটা দলের কাছে মুখ্য কোন বিষয় নয়। তিনি বলেন,শুরু থেকে আমরা একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনতন্ত্র অনুসরণ করে দুই-তৃতীয়াংশের সমর্থনে প্রথমে দলের আহ্বায়ককে অপসারণের চিঠি দেয়া হয়েছে, সাত দিনের ব্যাখ্যার সময় দেয়া হয়েছে। তারপর অপসারণ করা হয়েছে। এমন অবস্থায় আগামী ১০ জুলাই গণঅধিকার পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানান নুরুল হক নূর।

মোসাদের কথিত এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, মেন্দি এন সাফাদির সঙ্গে সরকার সংশ্লিষ্ট অনেকের বৈঠক হয়েছে। তাদের বৈঠকের ভিডিও চিত্রও আছে। সরকারের উদ্বেগ থাকলে তাদের জিজ্ঞাসাবাদ করা উচিৎ। তার সঙ্গে মেন্দি এন সাফাদির কোনও বৈঠক হয়নি বলেও আবারো দাবি করেন সাবেক ডাকসু ভিপি নূর। #

পার্সটুডে/বাদশা রহমান//৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।