বাংলাদেশি-রোহিঙ্গা যোগসাজশে সমুদ্রপথে পাচার, মিয়ানমারে নির্যাতন
https://parstoday.ir/bn/news/bangladesh-i127032-বাংলাদেশি_রোহিঙ্গা_যোগসাজশে_সমুদ্রপথে_পাচার_মিয়ানমারে_নির্যাতন
মালয়েশিয়ায় পাঠানোর কথা বোলে ১৯ যুবককে মিয়ানমারে আটকে রেখে, মুক্তিপণ দাবি ও নির্যাতনে একজনের মৃত্যুর ঘটনায়, আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা ইসমাইলসহ, তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০২৩ ১৫:১৮ Asia/Dhaka
  • বাংলাদেশি-রোহিঙ্গা যোগসাজশে সমুদ্রপথে পাচার, মিয়ানমারে নির্যাতন

মালয়েশিয়ায় পাঠানোর কথা বোলে ১৯ যুবককে মিয়ানমারে আটকে রেখে, মুক্তিপণ দাবি ও নির্যাতনে একজনের মৃত্যুর ঘটনায়, আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা ইসমাইলসহ, তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

শনিবার ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও আশপাশের এলাকা থেকে, তাদের আটক করা হয়। দুপুরে, র‌্যাব মিডিয়া সেন্টারে এ তথ্য নিশ্চিতো করেন, র‌্যাব গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গ্রেফতারকৃত ইসমাইল মালয়েশিয়া অবস্থানকালে মায়ানমারের আরাকানের নাগরিক রশিদুল ও জামাল এর সাথে পরিচয় হয়। পরবর্তীতে ইসমাইল দেশে ফিরে ফিরে মায়ানমারের আরাকানের নাগরিক রশিদুল এবং জামাল এর সাথে যোগসাজশে, ১০ থেকে ১২ জনের একটি আন্তর্জাতিক মানবপাচার চক্র গড়ে তোলেন। চক্রের সদস্যরা বিভিন্ন এলাকার তরুণ ও যুবকদের কোনো ধরনের অর্থ ও পাসপোর্ট-ভিসা ছাড়া সমুদ্রপথে মালয়েশিয়া পৌঁছানোর আশ্বাস দেন।

মালয়েশিয়া পৌঁছানোর পরে কাজ করে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করতে হবে এমন প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার ২২ জনকে পাচার করে। এরপর মিয়ানমারে তাদের আটকে রেখে মুক্তিপণ আদায় করতে অমানবিক নির্যাতন চালায়।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।