বিএনপি হিতাহিতজ্ঞানশূন্য- তথ্যমন্ত্রী; বিদেশিদের দেখাতে জঙ্গি নাটক- ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i127158-বিএনপি_হিতাহিতজ্ঞানশূন্য_তথ্যমন্ত্রী_বিদেশিদের_দেখাতে_জঙ্গি_নাটক_ফখরুল
বিএনপি রাজনৈতিকভাবে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২২, ২০২৩ ১৩:৫০ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর   ও ড. হাছান মাহমুদ
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. হাছান মাহমুদ

বিএনপি রাজনৈতিকভাবে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রাত ৩ টায় সংবাদ সম্মেলন প্রমান করে বিএনপি প্রমাণ করেছে তারা বেশ উদ্বিগ্ন। তবে এটা তাদের রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ বলেও মনে করেন ড.হাছান মাহমুদ। সকালে তথ্য মন্ত্রী বলেন, বিএনপি রাজনীতিতে পরাজিত, জনগণের থেকে অনেক দূরে অবস্থান করছে। তাই আগামীতে নির্বাচনে না এলে তারা দেশের রাজনীতি থেকে চিরতরে মুছে যাবে বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 

এদিকে, ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা কার নির্দেশে, কারা করেছে সেটা জনগণের কাছে পরিষ্কার। আজ মঙ্গলবার টিএসসি অডিটোরিয়ামে ছাত্রলীগ আয়োজিত ২১ আগস্টে গ্রেনেড হামলা দিবসের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।  আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আইনের শাসন মেনে রাজনীতি করে বলেই, বঙ্গবন্ধু হত্যার বিচার ট্রাইব্যুনালে করেনি। 

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতেই জঙ্গি নাটক সাজায় সরকার। জাতীয় পার্টি (জাফর), এর সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমদের ৮ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জঙ্গি বানিয়ে ফায়দা লুটতে চায় সরকার। ষড়যন্ত্রের মাধ্যমে সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসিয়েছে দাবী করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ জেগে উঠেছে, সরকার পতনের একদফা আদায় করে গণতন্ত্র পুণঃ প্রতিষ্ঠা করা হবে। 

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।