নতুন বছরে যথাসময়ে বই পৌঁছাবে শিক্ষার্থীদের হাতে : শিক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i127284-নতুন_বছরে_যথাসময়ে_বই_পৌঁছাবে_শিক্ষার্থীদের_হাতে_শিক্ষামন্ত্রী
কাগজ,বিদ্যুতের কোন সংকট নেই, নতুন বছরে যথা সময়ে বই পৌঁছাবে শিক্ষার্থীদের হাতে- বলেছেন শিক্ষামন্ত্রী দিপু মন্ত্রী
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
আগস্ট ২৫, ২০২৩ ১৯:২৫ Asia/Dhaka
  •  নতুন বছরে যথাসময়ে বই পৌঁছাবে শিক্ষার্থীদের হাতে : শিক্ষামন্ত্রী

কাগজ,বিদ্যুতের কোন সংকট নেই, নতুন বছরে যথা সময়ে বই পৌঁছাবে শিক্ষার্থীদের হাতে- বলেছেন শিক্ষামন্ত্রী দিপু মন্ত্রী

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,ইতোমধ্যে বইয়ের জন্য প্রাথমিকের টেন্ডার কাজ শেষ হয়েছে এবং মাধ্যমিক পর্যায়ের টেন্ডারের কাজ চলছে। শিগগিরই সব দরপত্রের কাজ শেষ হবে, যথা সময়েই সব উপজেলায় বই পৌঁছে যাবে এবং পয়লা জানুয়ারি বই উৎসব করা হবে।

তিনি আরও বলেন,আওয়ামী লীগ অনেক বড় একটি রাজনৈতিক দল। সাফল্যের সঙ্গে একটানা ১৫ বছর আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে।

দেশ উন্নয়নের মহাসড়কে উঠে এসেছে,মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে,দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এখন আরও উন্নত বিশ্বে যাওয়ার স্বপ্ন দেখছি আমরা। সেই স্বপ্ন বাস্তবায়ন করার সমস্ত সক্ষমতা তৈরি হচ্ছে দাবী করে শিক্ষামন্ত্রী বলেন,তৃণমূল হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। সামনে জাতীয় নির্বাচন। তাই সবাইকে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করার আহবান জানান ডা. দীপু মনি। # 

পার্সটুডে/বাদশাহ রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।