সময় ফুরিয়ে যায় নি এখনো, বিএনপি নির্বাচনে এল পুনঃতফসিল করা হবে: সিইসি
https://parstoday.ir/bn/news/bangladesh-i131332-সময়_ফুরিয়ে_যায়_নি_এখনো_বিএনপি_নির্বাচনে_এল_পুনঃতফসিল_করা_হবে_সিইসি
বিএনপি নির্বাচনে আসলে তফসিল রি-শিডিউল করা হবে। তবে, ভোটের তারিখ পেঁছানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০২৩ ১৯:৩৩ Asia/Dhaka
  • সময় ফুরিয়ে যায় নি এখনো, বিএনপি নির্বাচনে এল পুনঃতফসিল করা হবে: সিইসি

বিএনপি নির্বাচনে আসলে তফসিল রি-শিডিউল করা হবে। তবে, ভোটের তারিখ পেঁছানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিএনপি ভোটে না আসলে কমিশন কোনো উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নে সিইসি বলেন, বিএনপিকে বেশ কয়েকবার আমন্ত্রণ জানানো হলেও তারা আসেনি। যদি তারা নির্বাচনে আসে তবে তা পুরো জাতির জন্য সৌভাগ্য হবে। এছাড়াও, নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে শেষ সময় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

এছাড়া বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনটা তৃপ্তিদায়ক হবে কি না? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা বিএনপিকে আহ্বান করেছি। একবার নয়, দুবার নয়, বার বার-১০ বার বলেছি। আমি আগেও বলেছিলাম সময় ফুরিয়ে যায়নি।এখনো বলা হচ্ছে সময় ফুরিয়ে যায়নি। এখনো সুযোগ আছে। আমরা সব সময় সংলাপ, সমঝোতার কথা বলেছি।

তিনি বলেন, আমরা বারবার উৎসবমুখর ও অনুকূল পরিবেশের কথা বলেছি। সবার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে নির্বাচনের পরিবেশ আমাদের জন্য আরও অনুকূল হয়ে উঠে। আমরা আমাদের দিক থেকে কোনো পরিবর্তন করিনি। আমরা এখনো আশা করি, হয়তোবা বিএনপি আসতেও পারে।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।