ম্যাক্সওয়েল ঝড়ে টি-টোয়েন্টিতে ২৬৩ রানের রেকর্ড গড়ে জিতল অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৫ রানের তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার পাল্লেকেলেতে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে তোলে ২৬৩ রান অজিরা যা আন্তর্জাতিক টি টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ স্কোর। ২০০৭ টি-টোয়ন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২৬০ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ১৭৮ রানেই থেমে যায় লঙ্কানদের ইনিংস।
অজিদের হয়ে ওপেনিংয়ে নামা গ্লেন ম্যাক্সওয়েল ৬৫ বলে ১৪টি চার আর ৯টি ছক্কায় অপরাজিত থাকেন ১৪৫ রান করে। টি-টোয়েন্টিতে প্রথমবার ওপেন করতে নামা কোনো ব্যাটসম্যানের এটিই প্রথম সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ৯৬ রান ছিল ডেমিয়েন মার্টিনের।
ওয়ানডে দল থেকে বাদ পড়া ম্যাক্সওয়েল তার অর্ধশতক স্পর্শ করতে ২৭ বল খেলেন। পরের পঞ্চাশ রান করতে লেগেছে মাত্র ২২ বল। তৃতীয় উইকেটে মাত্র ৪০ বলে ১০৯ রানের জুটি গড়েছেন ম্যাক্সওয়েল-হেড জুটি। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ১৬ বলে ২৮ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা উসমান খাজা ২২ বলে ৩৬ রান করেন। আর মাত্র ১৮ বলে চারটি চার আর তিনটি ছক্কায় ৪৫ রান আসে ট্রেভিস হেডের ব্যাট থেকে।
২৬৪ রানের টার্গেটে নামা লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন দলপতি চান্দিমাল। তার ৪৩ বলের ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা। ২৫ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪৩ রান করেন কাপুগেদারা।
অজিদের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন মিচেল স্টার্ক ও বোল্যান্ড।
বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। দলীয় ১৫ রানেই সাজঘরে ফিরে যান শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান। এরপর দিনেশ চান্দিমাল আর চামারা কাপুগেদেরা ছাড়া অন্য কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৫৮ রান করেন চান্দিমাল। ৪৩ রান করে সাজঘরে ফিরে যান কাপুগেদেরাও।
অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক ও স্কট বোল্যান্ড উভয়ই ৩টি করে উইকেট লাভ করেন। এছাড়া ফকনার, হেনরিকস এবং জাম্পা একটি করে উইকেট লাভ করেন।
ম্যাচ সেরার পুরস্কার জেতেন অস্ট্রেলিয়ার ওপেনার গ্লেন ম্যাক্সওয়েল।
এক সময় ক্রিকেটের তিন ফরম্যাটেরই সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছিল শ্রীলংকা। এক সপ্তাহ আগে পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান করে ওয়ানডের সর্বোচ্চ স্কোরের রেকর্ডটিও শ্রীলংকার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। তবে টেস্টের সর্বোচ্চ স্কোরের রেকর্ডটির মালিক এখনো শ্রীলংকার (৯৫২)। #
পার্সটুডে/এআর/৭