রামপাল বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে ৫ লাখ গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i22840-রামপাল_বিদ্যুৎকেন্দ্রকে_ঘিরে_৫_লাখ_গাছ_লাগানো_হবে_প্রধানমন্ত্রী
প্রাকৃতিক দুর্যোগ আসবেই, এমন মন্তব্য করে তা সাহসের সঙ্গে মোকাবেলা করতে দেশের জনগণের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মনুষ্য ও প্রাকৃতিক সব ধরনের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে। বাংলাদেশের পদ্ধতি বিভিন্ন দেশে এখন অনুসরণ করা হচ্ছে। সঠিক ব্যবস্থাপনায় মানুষের জীবন রক্ষাই সরকারের মূল্য লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
অক্টোবর ১৩, ২০১৬ ১৩:২২ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রাকৃতিক দুর্যোগ আসবেই, এমন মন্তব্য করে তা সাহসের সঙ্গে মোকাবেলা করতে দেশের জনগণের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মনুষ্য ও প্রাকৃতিক সব ধরনের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে। বাংলাদেশের পদ্ধতি বিভিন্ন দেশে এখন অনুসরণ করা হচ্ছে। সঠিক ব্যবস্থাপনায় মানুষের জীবন রক্ষাই সরকারের মূল্য লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী।

আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলয়নাতনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এবার প্রতিপাদ্য করা হয়েছে, দুর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশলসমূহ বলতে হবে।

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে উপকূলীয় এলাকাসহ সারাদেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতার শিকার হচ্ছে বাংলাদেশ। এর ফলে প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বাড়ছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়ার একটিই পথ, সেটা হচ্ছে বাংলাদেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা।

রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলন এবং সুন্দরবনের সুরক্ষায় সরকারের পরিকল্পনা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত কথা, সেখানে পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। সবুজ বেষ্টনী সৃষ্টি করার জন্য এবং কার্বন সিংকের জন্য।

অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলায় দেশের বিভিন্ন এলাকায় ১’শ টি ঘুর্ণিঝড় ও ৫৩টি বন্যা আশ্রয় কেন্দ্র ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো.রিয়াজ আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৩