বর্তমান সরকার 'শ্রমিক ও গণবিরোধী', ক্ষমতা থেকে সরাতে হবে: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i37156-বর্তমান_সরকার_'শ্রমিক_ও_গণবিরোধী'_ক্ষমতা_থেকে_সরাতে_হবে_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে শ্রমিকরা ন্যায্য অধিকার পাচ্ছে না। শ্রমিকরা  সংগঠন করার কারণে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। বর্তমান সরকারকে 'শ্রমিক ও গণবিরোধী' উল্লেখ করে তিনি আরও বলেন, জোর করে ক্ষমতায় বসে থাকা এ সরকারকে সরাতে হবে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০১, ২০১৭ ১২:৩৮ Asia/Dhaka
  • মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির র‍্যালি
    মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির র‍্যালি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে শ্রমিকরা ন্যায্য অধিকার পাচ্ছে না। শ্রমিকরা  সংগঠন করার কারণে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। বর্তমান সরকারকে 'শ্রমিক ও গণবিরোধী' উল্লেখ করে তিনি আরও বলেন, জোর করে ক্ষমতায় বসে থাকা এ সরকারকে সরাতে হবে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ (সোমবার) বেলা সোয়া ১১টায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক র‍্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন জাতীয়তাবাদী শ্রমিক দল র‍্যালির আয়োজন করে

মির্জা ফখরুল আরও বলেন, পৃথিবীর অনেক দেশে অনেকাংশে শ্রমিকদের অধিকার অর্জিত হয়েছে কিন্তু স্বাধীনতার সময় যে শ্রমিকরা জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের অধিকার এখনো অর্জিত হয়নি

ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী শ্রমিক দল মে দিবসে সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অনুমতি চেয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্য শ্রমিক বিরোধী সরকার তাদেরকে সমাবেশের অনুমতি দেয়নি

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবৈধ উপায়ে সম্পদ তৈরি করছে- তাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেটা স্বীকার করেছেন। তাই তাদের অবৈধ সম্পদ রক্ষা করতে জোর করে হলেও ক্ষমতায় টিকে থাকার ইচ্ছা জানিয়েছেন। মীর্জা ফখরুল বলেন, দেশের জনগণ কখনোই এটা মেনে নেবে না। সরকারের নীলনকশাকে ব্যর্থ করে দিতে হবে।

শোভাযাত্রায় বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় বিপুল বিএনপির নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১