কারবালায় মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ; বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
https://parstoday.ir/bn/news/bangladesh-i48156-কারবালায়_মুসলমানদের_সর্ববৃহৎ_ধর্মীয়_সমাবেশ_বাংলাদেশিদের_স্বতঃস্ফূর্ত_অংশগ্রহণ
ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীকে সামনে রেখে ইরাকের কারবালায় এ বছরও হাজির হয়েছেন বহু বাংলাদেশি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ০৪, ২০১৭ ১৪:৫৯ Asia/Dhaka
  • বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
    বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীকে সামনে রেখে ইরাকের কারবালায় এ বছরও হাজির হয়েছেন বহু বাংলাদেশি।

কেউ কেউ এখন নাজাফে অবস্থান করছেন। অনেকেই আবার ইরান থেকে যাত্রা শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। যারা এরইমধ্যে নাজাফ ও কারবালায় পৌঁছেছেন তাদের পাঠানো কিছু ছবি ও ভিডিও এখানে তুলে ধরা হলো।

প্রতিবছরই ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীতে তাঁর পবিত্র মাজার ও এর আশেপাশের এলাকায় সমবেত হন কোটি কোটি জিয়ারতকারী। অনেকেই ইরাকে পৌঁছেই চলে যান নাজাফে ইমাম আলী (আ.)'র মাজারে। সেখান থেকে পায়ে হেঁটে পৌঁছান পবিত্র কারবালায়।

আগামী শুক্রবার ইরাকে ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী পালিত হবে। গত বছর এদিনে ইরাকে সমবেত হয়েছিলেন প্রায় তিন কোটি মুসলমান। #

পার্সটুডে/মো.আবুসাঈদ/ সোহেল আহম্মদ/৪