বাংলাদেশে বিশ্ব কুদস দিবস পালিত, ইসরাইলি পতাকায় আগুন
https://parstoday.ir/bn/news/bangladesh-i58746-বাংলাদেশে_বিশ্ব_কুদস_দিবস_পালিত_ইসরাইলি_পতাকায়_আগুন
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশ্ব কুদস দিবস পালিত হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১০, ২০১৮ ১৭:২৫ Asia/Dhaka

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশ্ব কুদস দিবস পালিত হয়েছে।

খুলনায় বিশ্ব কুদস দিবসে ইসরাইলি পতাকায় আগুন ধরিয়ে দেন

ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আল কুদস দিবস উপলক্ষে মানবতার দুশমন ইহুদিবাদী ইসরাইলি বর্বরতার প্রতিবাদ করে ও ফিলিস্তিনি জনতার সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

খুলনাতে বিশ্ব কুদস দিবস পালিত

খুলনা, যশোর ও বগুড়াতে বিশ্ব কুদস দিবস পালিত হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা 'ইসরাইল ধ্বংস হোক, নিপাত যাক' শ্লোগান দেন। পরে ইসরাইলের পতাকায় আগুন ধরিয়ে দেয়া হয়। ইসরাইল ও মার্কিন-বিরোধী নানা শ্লোগানে মুখরিত ছিল এসব মিছিল।

বগুড়াতে বিশ্ব কুদস দিবস পালিত

 

পার্সটুডে/আশরাফুর রহমান/ আবু সাঈদ/১০