নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট: বিশ্লেষকদের অভিমত
নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নেতা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপি’র নির্বাচনে অংশ নেবার ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, বিএনপি এখন সঠিক পথেই আছে। স্থায়ী কমিটির সিদ্ধান্তের উপর চেয়ারপারসনের পূর্ণ আস্থা রয়েছে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাফরুল্লাহ আরো বলেন, বিএনপির সুদিন ফিরে আসবে। দুর্নীতির ভারে নৌকা ডুবে যাবে। উচ্চ রক্তচাপ রয়েছে সরকারের মধ্যে। কারণ দুর্নীতি দু:শাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ।
এ প্রসঙ্গে ২০-দলীয় জোটের শরীক বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম রেডিও তেহরানকে বলেন, বিএনপি’র নেতৃত্বাধীন জোট ও ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশ গ্রহণের ঘোষণায় বিরোধী রাজনৈতিক শিবিরে এবং জনগণের মধ্যে বৈদ্যুতিক স্ফুলিংগের মত উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। একই সাথে সরকারি মহলে দুশ্চিন্তা বেড়েছে। তবে তাদের আস্বস্ত করে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিজয়ী হলেও জোট বা ফ্রন্ট কোনোরকম প্রতিহিংসার রাজনীতি করবে না। গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে।
বিএনপি’র নেতৃত্বাধীন ২০-দলীয় জোট এবং নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টেরে নির্বাচনে অংশ গ্রহনের ঘোষণায় সন্তোষ প্রকাশ করে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব:) সাখাওয়াত হোসেন রেডিও তেহরানকে বলেন, এখন নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে তারা তারিখ কতটা পিছাতে পারে এবং অন্য দাবিগুলো ব্যাপারে কিভাবে সমাধান দিতে পারে।
উল্লখ্যে, আজ দুপুরে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এর পরপরই জাতীয় ঐক্যফ্রন্ট প্রেসক্লাবে আলাদা সংবাদ সম্মলেন করে নির্বাচনে আংশ নেবার ঘোষণা দেয়।
আজ রবিবার দুপুর সোয়া ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক আজ রবিবার দুপুর সোয়া ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)'র সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আমরা দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে দূঢ় প্রতিজ্ঞ এবং জনগণের প্রতি আস্তাশীল বলেই এত প্রতিকূলতার মধেও আমরা ২০ দলীয় জোট সর্বসম্মত ভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় ঐক্যফ্রন্টের সাথেও আমাদের নির্বাচনী সমঝোতা হবে। তিনি বলেন, নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ ২৩ ডিসেম্বরের একদিন পর বড়দিনসহ অন্যান্য কারণে তফসিল একমাস পেছানোর দাবি করেছে ২০ দল।
ওদিকে, আগামীকাল সোমবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি। দলটির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন আগ্রহী প্রার্থীরা। বিএপি দলীয় সূত্রে জানা গেছে, জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়ে কোন কোন নিবন্ধিত রাজনৈতিক দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে, এর একটি তালিকা আজ নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৮
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন