সব দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন হবে: সিইসির আশা
https://parstoday.ir/bn/news/bangladesh-i66617-সব_দলের_অংশগ্রহণে_দেশে_সুষ্ঠু_নির্বাচন_হবে_সিইসির_আশা
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণের বাইরে নয় বলেও জানান তিনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৮ ১২:৪৮ Asia/Dhaka
  • কে এম নুরুল হুদা
    কে এম নুরুল হুদা

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণের বাইরে নয় বলেও জানান তিনি।

আজ (রোববার) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর, সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

নুরুল হুদা বলেন, ১৪ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হবে। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। কোথাও কোথাও একটু সমস্যা হচ্ছে। এত বড় একটা নির্বাচনে এগুলোকে উড়িয়ে দেয়া যায় না। হয়তো সংঘাত হচ্ছে বা হবে। তবে সবকিছু নিয়ন্ত্রণে আছে। আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে। সবাই নির্বাচন আচরণবিধি মেনে চললে নির্বাচন সুষ্ঠু হবে।

শেখ হাসিনা

ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঁচটি জনসভা করবেন শেখ হাসিনা

এদিকে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে ঢাকা ও বিভিন্ন জেলায় পাঁচটি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে ২১ ডিসেম্বর ঢাকার গুলশানে ও ২৪ ডিসেম্বর কামরাঙ্গীচরে জনসভা হবে। আর ২২ ডিসেম্বর সিলেট, ২৩ ডিসেম্বর সকালে রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জে এবং দুপুরে পীরগঞ্জে জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি।

জনসভার বাইরে ১০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার নিজ বাসভবন সুধা সদন থেকে এ ভিডিও কনফারেন্স করবেন তিনি।

ভিডিও কনফারেন্সের জেলাগুলো হলো: ১৮ ডিসেম্বর নড়াইল (মাশরাফি বিন মর্তুজা) ও কিশোরগঞ্জ (সৈয়দ আশরাফুল ইসলাম) এবং বান্দরবান (বীর বাহাদুর উশৈ সিং), ১৯ ডিসেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া (র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী), কক্সবাজার (সাইমুম সরোয়ার কমল), পিরোজপুর (স ম রেজাউল করিম) ও চট্টগ্রাম (মুহিবুল হাসান চৌধুরী নওফেল), ২০ ডিসেম্বর গাইবান্ধা (ফজলে রাব্বী মিয়া), জয়পুরহাট (আবু সাঈদ আল মাহমুদ স্বপন) এবং রাজশাহী (ওমর ফারুক)।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৬