ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগে আমরা ব্যথিত ও মর্মাহত: জামায়াত
https://parstoday.ir/bn/news/bangladesh-i68135-ব্যারিস্টার_আব্দুর_রাজ্জাকের_পদত্যাগে_আমরা_ব্যথিত_ও_মর্মাহত_জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের প্রতিক্রিয়ায় দলটির সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, “ব্যারিস্টার আব্দুর রাজ্জাকসহ আমরা দীর্ঘদিন একই সাথে এই সংগঠনে কাজ করেছি। তিনি জামায়াতে ইসলামীর একজন সিনিয়র পর্যায়ের দায়িত্বশীল ছিলেন। তাঁর অতীতের সকল অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।"
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১৪:০৩ Asia/Dhaka
  • ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও ডা. শফিকুর রহমান
    ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের প্রতিক্রিয়ায় দলটির সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, “ব্যারিস্টার আব্দুর রাজ্জাকসহ আমরা দীর্ঘদিন একই সাথে এই সংগঠনে কাজ করেছি। তিনি জামায়াতে ইসলামীর একজন সিনিয়র পর্যায়ের দায়িত্বশীল ছিলেন। তাঁর অতীতের সকল অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।"

আজ (শুক্রবার) এক বিবৃতিতে তিনি বলেন, "তাঁর পদত্যাগে আমরা ব্যথিত ও মর্মাহত। পদত্যাগ করা যেকোনো সদস্যের স্বীকৃত অধিকার। আমরা দোয়া করি তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আশা করি তার সাথে আমাদের মহব্বতের সম্পর্ক অব্যাহত থাকবে।"

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পদত্যাগ আজ সকালে লন্ডনে থেকে দলের আমির মকবুল আহমাদের কাছে পদত্যাগপত্র পাঠান। আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী কাউসার হামিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দুটি কারণ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন। কারণ দুটি হলো- জামায়াত ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য জনগণের কাছে ক্ষমা চায়নি এবং একবিংশ শতাব্দির বস্তবতার আলোকে এবং অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় এনে নিজেদের সংস্কার করতে পারেনি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন