তেহরানের বাংলাদেশ দূতাবাস পালন করছে জাতীয় শোক দিবস
-
পতাকা উত্তোলন এবং অর্ধনমিত করছেন রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার
তেহরানের বাংলাদেশ দূতাবাস আজ(বৃহস্পতিবার) বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক অনুষ্ঠানের প্রথম পর্ব পালন করেছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার জাতীয় পতাকা উত্তোলন এবং অর্ধ নমিত করেন। পতাকা অর্ধনমিত করার পর এক মিনিট নীরবতা পালন হয়। রাষ্ট্রদূতের সংক্ষিপ্ত আলোচনার পর বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের দূতাবাসের কর্মকর্তা এবং কর্মীরা ছাড়াও তেহরান প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় সন্ধ্যায় শোক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাণী পাঠ, আলোচনা, ছড়া এবং কবিতা পাঠ এবং বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রখ্যাত সাংবাদিক এজাজ আহমেদের স্মৃতিচারণ বিশেষ উল্লেখযোগ্য হিসেবে গণ্য করা যায়।
পার্সটুডে/মূসা রেজা/১৫