সরকারকে ক্ষমতাচ্যুত করতে চক্রান্ত চালানো হচ্ছে: ড. আব্দুর রাজ্জাক
https://parstoday.ir/bn/news/bangladesh-i73268-সরকারকে_ক্ষমতাচ্যুত_করতে_চক্রান্ত_চালানো_হচ্ছে_ড._আব্দুর_রাজ্জাক
শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করতে নানা দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে তা মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার অহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩১, ২০১৯ ১৭:০২ Asia/Dhaka
  • ড. আব্দুর রাজ্জাক
    ড. আব্দুর রাজ্জাক

শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করতে নানা দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে তা মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার অহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ (শনিবার) জাতীয় শোক দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শাহবাগ থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আলোচনা সভায় ড. আব্দুর রাজ্জাক বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য নানা দিক থেকে চক্রান্ত চালানো হচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, স্বাধীনতা বিরোধীদের মোকাবিলা করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারে।

শামীম ওসমান

ওদিকে, নারায়ণগঞ্জে শোক দিবসের এক আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, "এখনো ষড়যন্ত্র চলছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের মতো ঘটনা এখনো ঘটতে পারে। আমার কাছে কেমন কেমন লাগে। আমি একটু গন্ধ বেশি পাই। কারণ আমি নিজে ভিকটিম ছিলাম।"

নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) উদ্যোগে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অনুষ্ঠিত  এ অনুষ্ঠানে শামীম ওসমান দুঃখ করে বলেন, “এখন দেখি সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। পুলিশ-ডাক্তার সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। তাদের কারণে আসল আওয়ামী লীগ পেছনে পড়ে গেছে।"

শামীম ওসমান আরও বলেন, "এখন সবাইকে মুক্তিযুদ্ধের শক্তি মনে করলে সমস্যা, সবাইকে আওয়ামী লীগ মনে করলে সমস্যা। অমুক্তিযুদ্ধ শক্তির ধাক্কায় প্রকৃত মুক্তিযোদ্ধারা চলে যান। চরম দুশ্চরিত্র দুর্নীতিবাজও দুর্নীতিমুক্ত করার কথা বলছে। এ সিস্টেমটা ভালো না।"#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।