সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির দাবি 'রূপকথার গল্প': মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i73597-সরকারের_উন্নয়ন_ও_সমৃদ্ধির_দাবি_'রূপকথার_গল্প'_মির্জা_ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির দাবিকে 'রূপকথার গল্প' বলে অভিহিত করেছেন। আজ (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার উন্নয়ন উন্নয়ন বলে যে চিৎকার করছে, জিগির তুলছে সেটি রূপকথার গল্প।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৯ ১৩:২১ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির দাবিকে 'রূপকথার গল্প' বলে অভিহিত করেছেন। আজ (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার উন্নয়ন উন্নয়ন বলে যে চিৎকার করছে, জিগির তুলছে সেটি রূপকথার গল্প।

এদিকে, কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হবে।

আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলন এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে মানববন্ধন, ১৬ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মানববন্ধন, ১৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে মানববন্ধন, ১৮ সেপ্টেম্বর, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি) এর উদ্যোগে মানববন্ধন, ১৯ সেপ্টেম্বর ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে মানববন্ধন। এছাড়া ২০ সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দেশব্যাপী মানববন্ধন, ২১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মানববন্ধন, ২২ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দেশব্যাপী মানববন্ধন, ২৪ সেপ্টেম্বর জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগ মানববন্ধন, ২৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মানববন্ধন, ২৭ সেপ্টেম্বর এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে মানববন্ধন এবং ২৮ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ওলামা দলের সভাপতি মাওলানা শাহ নেছার উদ্দীনসহ অন্যরা।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন