শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের প্রতিটি ঘরে আলো জ্বলবে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i75528-শুধু_পার্বত্য_চট্টগ্রাম_নয়_বাংলাদেশের_প্রতিটি_ঘরে_আলো_জ্বলবে_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে এসেছে। সেখানকার এক হাজার ৮০০ অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে। তাদের আমরা পুনর্বাসন করেছি।'
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ২৮, ২০১৯ ১৩:০২ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে এসেছে। সেখানকার এক হাজার ৮০০ অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে। তাদের আমরা পুনর্বাসন করেছি।'

আজ (বৃহস্পতিবার) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মধ্যে দিয়ে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, 'গ্রিড লাইনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ দেয়া সম্ভব নয়। এ কারণে আমরা সোলার প্যানেলের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে আলোকিত করেছি। শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের একটি ঘরও অন্ধকার থাকবে না। প্রতিটি ঘরে আলো জ্বলবে।'

শেখ হাসিনা বলেন, 'স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামে শান্ত পরিবেশ ছিল। কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে ওঠে। ৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান করি। শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে এসেছে। সেখানকার এক হাজার ৮০০ অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে। তাদের আমরা পুনর্বাসন করেছি। বিএনপির আমলে পার্বত্য চট্টগ্রামে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল।'

এদিকে, পাইকারি বিদ্যুতের দাম ২৩ দশমিক ২৭ ভাগ বাড়ানোর প্রস্তাব নিয়ে  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আজ গণশুনানি শুরু করেছে।  রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অডিটোরিয়ামে পিডিবির প্রস্তাবিত পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর এই শুনানিতে আংশ নিয়েছেন বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ কাজে নিযুক্ত সরকারি বেসরকারি কোম্পানিগুলো ও রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

তবে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রস্তাবের বিপরীতে এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি পাইকারী বিদ্যুতের দাম ১৯ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব  করছে।

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়ানোর জন্য বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবিত দামের ওপর শুনানি।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।