তৃণমূলকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i76961-তৃণমূলকে_বাদ_দিয়ে_দেশের_সার্বিক_উন্নয়ন_সম্ভব_নয়_শেখ_হাসিনা
রাজধানীর পাশাপাশি তৃণমূল পর্যন্ত পরিকল্পনা গ্রহণ ছাড়া কোনো দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের নানা পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেল অপরিহার্য। অথচ আগের সরকারের সিদ্ধান্তই ছিল রেল বন্ধ করে দেয়া। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার রেলের উন্নয়নে কাজ শুরু করে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ২৬, ২০২০ ১৩:৩৭ Asia/Dhaka
  • ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর পাশাপাশি তৃণমূল পর্যন্ত পরিকল্পনা গ্রহণ ছাড়া কোনো দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের নানা পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেল অপরিহার্য। অথচ আগের সরকারের সিদ্ধান্তই ছিল রেল বন্ধ করে দেয়া। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার রেলের উন্নয়নে কাজ শুরু করে।

আজ (রোববার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ট্রেন সার্ভিসসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন এ সময়, আন্তনগর ট্রেন জামালপুর এক্সপ্রেস, রাজবাড়ী এক্সপ্রেস, পল্লী সঞ্চয় ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবা পল্লী লেনদেন কার্যক্রম উদ্বোধন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রম, চট্টগ্রামের শেখ রাসেল পানি শোধনাগার এবং খুলনার বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অন্যতম

প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের লক্ষ্য থাকে দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন কোনও পরিবার যেন অবহেলিত না থাকে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এজন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প হাতে নিই গ্রামের মানুষের সুসংগঠিত করে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করার লক্ষ্যেই ব্যবস্থা হাতে নেয়া হয় পরে এর নাম দেয়া হয় আমার বাড়ি আমার খামার যেন এটা মানুষ নিজের মনে করে আমরা চাই, মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে'

পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেক টাকা খরচ করে পানি শোধন করা হয় সবাই পানির অপচয় বন্ধ করবেন অহেতুক পানি ছেড়ে দিয়ে কাপড় কাচা, রান্নাবান্না করবেন না

এদিকে এক জরিপে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরই বাংলাদেশের ৮৬ শতাংশ মানুষের আস্থা আছে বলে জানিয়েছে রিসার্চ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান এ জরিপে বিএনপির কর্মকাণ্ডে মাত্র ৬ শতাংশ মানুষ সন্তুষ্ট বলেও দাবি করা হয়

আজ (রোববার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জরিপ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি জরিপের ফলাফল উপস্থাপন করেন অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক, অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টন

তিনি জানান, দৈবচয়ন পদ্ধতিতে মোবাইল কলের মাধ্যমে এ জরিপ করা হয় এতে অংশ নেন ২ হাজার ২৬৬ জন মোট কল করা হয় ৮ হাজার ৩৯ জনকে এর মধ্যে কল ধরেন ৫ হাজার ৪২৯ জন যারা কল ধরেন তাদের মধ্যে মতামত দেন ৪১ দশমিক ৭ শতাংশ#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।