বাবার করুণ মৃত্যু: মেয়ে বললেন 'ডাক্তার হয়েও কিছু করতে পারলাম না'
https://parstoday.ir/bn/news/bangladesh-i79740-বাবার_করুণ_মৃত্যু_মেয়ে_বললেন_'ডাক্তার_হয়েও_কিছু_করতে_পারলাম_না'
বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার। ভুগছিলেন কিডনির জটিলতায়। মেয়ে ডা. সুস্মিতা আইচ সরকারের স্বাস্থ্য সেবা দানকারী ৩৩৩ হটলাইনে দায়িত্ব পালন করছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০৯, ২০২০ ১৬:৪৮ Asia/Dhaka
  • গৌতম আইচ সরকার
    গৌতম আইচ সরকার

বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার। ভুগছিলেন কিডনির জটিলতায়। মেয়ে ডা. সুস্মিতা আইচ সরকারের স্বাস্থ্য সেবা দানকারী ৩৩৩ হটলাইনে দায়িত্ব পালন করছেন।

করোনাভাইরাস মহামারির মধ্যে অসুস্থ বাবাকে নিয়ে একের পর এক হাসপাতাল ঘুরেও কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন মেয়ে সুস্মিতা আইচ। আক্ষেপ করে তিনি বলেন, ‘আমি ডাক্তার হয়েও কিছু করতে পারলাম না।’

অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন গৌতম আইচ সরকার। তার কিডনির সমস্যাও ছিল। ডায়ালাইসিসের জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার তার জ্বর, অ্যাজমা ও শ্বাসকষ্ট বেড়ে গেলে কোভিড-১৯ রোগীদের জন্য নির্দিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই সরকারি কর্মকর্তাকে। সেখানেই আজ শনিবার সকালে গৌতম আইচের মৃত্যু হয়।

গৌতম আইচের মেয়ে ডা. সুম্মিতা জানান, ‘কোভিড-১৯ এর কোনো উপসর্গ না থাকলেও অন্য কোনো উপায় না পেয়ে অনেক কষ্টে বাবাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করাই। বাবার আইসিইউ সাপোর্টটা খুব দরকার ছিল কিন্তু তা পাওয়া যায়নি। বাবার চিকিৎসাই হলো না, তিনি মারা গেলেন।’

বাবার অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে কোনো সহায়তা পাননি বলেও অভিযোগ করেন সুস্মিতা।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হলেও তার বাবা কোভিড-১৯ এ আক্রান্ত কি না, তা জানার চেষ্টাও করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।