বাংলাদেশে ৩ রোহিঙ্গা শরণার্থী করোনাক্রান্ত, উদ্বেগ বাড়ছে
https://parstoday.ir/bn/news/bangladesh-i79916-বাংলাদেশে_৩_রোহিঙ্গা_শরণার্থী_করোনাক্রান্ত_উদ্বেগ_বাড়ছে
বাংলাদেশের কক্সবাজারে আজ (শুক্রবার) আরো দুইজন রোহিঙ্গা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের একজন নারী ও একজন পুরুষ রোহিঙ্গা। এ নিয়ে গত দুইদিনে করোনা আক্রান্ত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৫, ২০২০ ১৬:৩৪ Asia/Dhaka
  • রোহিঙ্গা শরণার্থী শিবির
    রোহিঙ্গা শরণার্থী শিবির

বাংলাদেশের কক্সবাজারে আজ (শুক্রবার) আরো দুইজন রোহিঙ্গা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের একজন নারী ও একজন পুরুষ রোহিঙ্গা। এ নিয়ে গত দুইদিনে করোনা আক্রান্ত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।

বৃহস্পতিবার যে দুইজন রোহিঙ্গা আক্রান্তের কথা বলা হয়েছিল তাদের মধ্যে একজন রোহিঙ্গা শিবির সংলগ্ন স্থানীয় বাসিন্দা। তার নাম অংকি মোহন বড়ুয়া। তিনি বান্দরবান জেলার ঘুংধুম এলাকার বাসিন্দা হওয়ায় তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা আইসোলেশন হাসপাতালে ভর্তি করার কথা রয়েছে।

এদিকে, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া শিবিরে বৃহষ্পতিবার একজন রোহিঙ্গা করোনা আক্রান্তের পর আজ শুক্রবার ওই শিবিরটির এক বিশাল এলাকা লকডাউন করা হয়েছে।

ওই এলাকায় এক হাজার ২৭৫ পরিবারের ৫ হাজার রোহিঙ্গা শরণার্থী বসবাস করেন। গত দুইদিনে আক্রান্ত মোট ৩ জন রোহিঙ্গাকেই বর্তমানে শিবিরে স্থপিত আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নানা সমস্যা কবলিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে। মিয়ানমারে হত্যা-নির্যাতনের শিকার হয়ে ১০ লাখের বেশি মজলুম মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে। #

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।