বাংলাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরো ৪২ জনের মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জন মারা গেছেন।একদিনে শনাক্ত বিবেচনায় এ মৃত্যুর হার ১ দশমিক তিন চার শতাংশ।২৪ ঘন্টায় মৃতদের মধ্যে রয়েছে পুরুষ ৩১ জন আর নারী ১১ জন।
এ ছাড়া, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত বলে সনাক্ত হয়েছেন ২ হাজার ৪৮৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারী হিসেব মতে, দেশে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন। করোনা সংক্রমনের এ পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আবারো আত্মতৃপ্তির সাথে জানিয়েছেন, এ পর্যায়ে দেশে করোনায় মৃত্যু ও সংক্রমন কমেছে। অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি ভালো।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্যমন্ত্রনালয়ের সভাকক্ষে কভিড-১৯ প্রাদুভার্ব রোধে তাইওয়ান সরকার কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।এসময় তিনি জানিয়েছেন, রেপিড অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেয়া হবে না তবে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে সরকারি ভাবে ।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার ভ্যাক্সিন প্রাপ্তি নিয়ে বাংলাদেশ কোনরকম রাজনৈতিক টানাটানির মধ্যে পড়ছে না। যখন তৈরী হবে তথন বিবেচনা করে জানানো হবে। এ সময় সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।