বাংলাদেশে করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৪৮৫
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। আগের দিন সোমবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে।
গতকাল (সোমবার) ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু ও নতুন ২ হাজার ৪৮৫ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়।
দেশে গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনান্তের কথা জানায় সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। তার দশদিন পর ১৮ মার্চ করোনায় মৃত্যুর প্রথম খবর জনান যায়। সর্বশেষ প্রাপ্ত হিসেব আনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ২৮ জন।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জনের করোনা শনাক্ত হলো। দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ ৩ হাজার ৮৮১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন। বর্তমানে দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৫৩টি নমুনা। এর আগের দিন ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৭০ হাজার ১৯১টি নমুনা।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।