বাংলাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরো ৫৪ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i82561-বাংলাদেশে_করোনায়_গত_২৪_ঘন্টায়_আরো_৫৪_জনের_মৃত্যু
বাংলাদেশের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর সংখ্যা আবারো একলাফে পঞ্চাশের কোঠায় চলে এসেছে। আর মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৬, ২০২০ ১৩:৪৯ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরো ৫৪ জনের মৃত্যু

বাংলাদেশের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর সংখ্যা আবারো একলাফে পঞ্চাশের কোঠায় চলে এসেছে। আর মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করেছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে  গত ২৪ ঘন্টায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ জনে। গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যুর কথা জানিয়েছিল সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।

এ ছাড়া বুধবার সকাল পর্যন্ত নতুন করে আরও ২ হাজার ৫১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৪৫ জনের সর্বশেষ প্রাপ্ত হিসেব অনুযায়ী দেশে করেনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে।

আজকের বিজ্ঞপ্তিতে জানানো য়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫১৯ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে পুরুষ ৩৯ এবং নারী ১৫ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ৪৯ জন এবং বাড়িতে মারা গেছেন পাঁচজন

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৯ জন করে, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৩ জন এবং বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে মারা গেছেন।এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৪২৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬২ দশমিক ৯৪ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।