বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২৬ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i83071-বাংলাদেশে_করোনাভাইরাসে_গত_২৪_ঘন্টায়_আরও_২৬_জনের_মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৯ জনে। এ ছাড়া নতুন করে আরও ১ হাজার ৮১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জনে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২০ ১৪:১৪ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২৬ জনের মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৯ জনে। এ ছাড়া নতুন করে আরও ১ হাজার ৮১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২১৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮১২ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৭৫ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৪৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২২ এবং নারী ৪ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫১২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭১ দশমিক ৬৬ শতাংশ।

ঢাকায়  করোনা আক্রান্ত বিদেশীর আত্মহত্যা

করোনা পজেটিভ নিয়ে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন মিখাইল স্টেলমাখ (২৯) নামে বেলারুশের এক নাগরিক আত্মহত্যা করেছেন। বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করতেন মিখাইল। সেখানেই থাকতেন। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ৬ষ্ঠ তলার বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে ছোট জানালা দিয়ে  লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় মিখাইল। পরে  চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল  পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।