করোনা: বাংলাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ২২, আক্রান্ত ১,৫৪১ জন
https://parstoday.ir/bn/news/bangladesh-i83169-করোনা_বাংলাদেশে_২৪_ঘণ্টায়_মৃত্যু_২২_আক্রান্ত_১_৫৪১_জন
​​​​​​​বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮৮১ জন। এছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৫৪১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২০ ১২:৫৮ Asia/Dhaka
  • করোনা: বাংলাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ২২, আক্রান্ত ১,৫৪১ জন

​​​​​​​বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮৮১ জন। এছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৫৪১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন।

আজ (শুক্রবার) দুপুরে করোনা সংক্রমণ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন।

সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৪১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২৩ জন সুস্থ হয়েছেন।

বিভাগওয়ারী হিসাবে ঢাকায় ১৩ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন, ময়মনসিংহে ১ জন  মারা গেছেন ।

চিকিৎসকের মৃত্যু

করোনা ইউনিটে সেবা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক  ডা. মো. ওবায়দুর রহমান। এছাড়া তার সংস্পর্শে থাকায় কুমিল্লা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের আরও একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনা শনাক্তের পর থেকে ডা. ওবায়দুর তার ব্রা‏হ্মণবাড়িয়ার বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এরই মধ্যে তার অবস্থার অবনতি ঘটলে সেখান থেকেই তাকে রাজধানী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বৃহস্পতিবার সকালে মারা যান ডা. ওবায়দুর রহমান।

উপসর্গ নিয়ে পুলিশের মৃত্যু

নাটোর জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের এএসআই আব্দুল আলীম করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় তিন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন।

জেলা পুলিশ কার্যালয় সূত্রে জানা যায়, আব্দুল আলীম টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে তিনি পাবনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে ১৫ সেপ্টেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। বুধবার  তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। পরদিন বৃহস্পতিবার রাজশাহী থেকে ঢাকায় নেওয়ার পথে তার অবস্থার অবনতি হলে পথেই সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মারা যান ।

উল্লেখ্য, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।