বাংলাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরো ২৮ জনের মৃত্যু
বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার অতিক্রম করার খবর দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।
আজ (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭ জনে।
তাছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৫৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দশে এযাবৎ মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জনে। সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৮ জনের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১১ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১০২টি করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৬৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭টি।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৯৯ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ০৫ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩ জন রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ০৫ শতাংশ।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।