বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৫২৭ : স্বাস্থ্য অধিদপ্তর
https://parstoday.ir/bn/news/bangladesh-i83909-বাংলাদেশে_২৪_ঘণ্টায়_করোনায়_১৫_জনের_মৃত্যু_আক্রান্ত_১৫২৭_স্বাস্থ্য_অধিদপ্তর
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৬২৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৫২৭ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৮৬ হাজার ৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৬, ২০২০ ১৪:০০ Asia/Dhaka
  • বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৫২৭ : স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৬২৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৫২৭ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৮৬ হাজার ৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আজ (শুক্রবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩ জন ও নারী দুজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ৩২৭ জন ও নারী এক হাজার ২৯৬ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন ও ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫০৯ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৭৩৮ জন করোনা থেকে সুস্থ হলো।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১০৯টি ল্যাবে ১৩ হাজার ৫৭৭টি নমুনা পরীক্ষা করা হয় এবং নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৭৮৪টি।  এ পর্যন্ত দেশে মোট ২১ লাখ ৪০ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। #

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।