বাংলাদেশে করোনায় মৃত্যু ৬০০০ ছাড়াল, শনাক্ত ৪ লাখ ১৪ হাজারের বেশি
https://parstoday.ir/bn/news/bangladesh-i84386-বাংলাদেশে_করোনায়_মৃত্যু_৬০০০_ছাড়াল_শনাক্ত_৪_লাখ_১৪_হাজারের_বেশি
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫১৭ জন। মোট শনাক্ত ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ০৪, ২০২০ ১৪:২২ Asia/Dhaka
  • করোনায় মৃত এক ব্যক্তির দাফন অনুষ্ঠান
    করোনায় মৃত এক ব্যক্তির দাফন অনুষ্ঠান

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫১৭ জন। মোট শনাক্ত ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে।

আজ (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত একদিনে মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৭ জন, আর নারী চার জন। করোনায় এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন চার হাজার ৬২১ জন, আর নারী এক হাজার ৩৮৩ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৬ দশমিক ৯৭ শতাংশ, আর নারী ২৩ দশমিক শূন্য তিন শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩২৮টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১০ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক  শূন্য ৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম তিন জন করোনা রোগী শনাক্তের কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানায় প্রতিষ্ঠানটি।

গত ১০ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সাড়ে পাঁচ হাজার ছাড়ায়। এরমধ্যে গত ৩০ জুন একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।