করোনাভাইরাস: বাংলাদেশে আরও ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৬৭
https://parstoday.ir/bn/news/bangladesh-i84609-করোনাভাইরাস_বাংলাদেশে_আরও_১৯_জনের_মৃত্যু_নতুন_শনাক্ত_১৭৬৭
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। ১৩ হাজার ৫৩৯টি নমুনা পরীক্ষায় এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৭৬৭ জনের শরীরে। দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১৫৯ জনে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৩, ২০২০ ১৪:০৮ Asia/Dhaka
  • করোনাভাইরাস: বাংলাদেশে আরও ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৬৭

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। ১৩ হাজার ৫৩৯টি নমুনা পরীক্ষায় এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৭৬৭ জনের শরীরে। দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত ১২৯ জনের মধ্যে ঢাকায় ১ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, বরিশালে ১ জন, সিলেটে ১ জন ও রংপুরে ৩ রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ১৪ জন রয়েছেন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, দেশে ১১৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৫৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৫ লাখ ১৫ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৭৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আক্রান্তের হিসাব অনুযায়ী এ যাবত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জন। এর মধ্যে ১ হাজার ৫১৯ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।