নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ ও সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/bangladesh-i89182-নরেন্দ্র_মোদির_বাংলাদেশ_সফরের_বিরুদ্ধে_ঢাকায়_বিক্ষোভ_ও_সংঘর্ষ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আজ (শুক্রবার) রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ করেছে কয়েকটি ইসলামপন্থী দল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৬, ২০২১ ১২:৪৭ Asia/Dhaka

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আজ (শুক্রবার) রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ করেছে কয়েকটি ইসলামপন্থী দল।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে ইসলামপন্থী দলগুলো বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে পৌঁছান। আগে থেকেই মোদির সফরের বিরোধিতা করছিলেন দেশের বিভিন্ন ইসলামপন্থী দল এবং ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকের তোলা একটি ভিডিও ক্লিপেও বিক্ষোভ ও সংঘর্ষের চিত্র ফুটে উঠেছে। ভিডিওটি এখানে দেওয়া হলো।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।