আগুন নেভানোর প্রশিক্ষণ নিলেন বাংলাদেশর স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i89508-আগুন_নেভানোর_প্রশিক্ষণ_নিলেন_বাংলাদেশর_স্বরাষ্ট্রমন্ত্রী
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়ায় অংশ নিয়ে আগুন নেভানোর প্রশিক্ষণ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ (শুক্রবার) সকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে তিনি এ প্রশিক্ষণ নেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকেরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত।
(last modified 2026-06-16T05:39:17+00:00 )
এপ্রিল ০২, ২০২১ ১১:৪২ Asia/Dhaka
  • ফায়ার সার্ভিসের মহড়ায় অংশ নিয়ে আগুন নেভানোর প্রশিক্ষণ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
    ফায়ার সার্ভিসের মহড়ায় অংশ নিয়ে আগুন নেভানোর প্রশিক্ষণ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়ায় অংশ নিয়ে আগুন নেভানোর প্রশিক্ষণ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ (শুক্রবার) সকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে তিনি এ প্রশিক্ষণ নেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকেরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত।

ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল মহড়াটি পরিচালনা করে। দুই ঘণ্টাব্যাপী মহড়ায় বহনযোগ্য অগ্নি নির্বাপণ যন্ত্রের বাস্তব ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো, হাতে কলমে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতিসহ ফায়ার সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হয়।

এর আগে গত রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে আবারো অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানে ঘুমিয়ে থাকা অবস্থায় পুড়ে মারা গেছে তিনজন রোহিঙ্গা

শুক্রবার রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কুতুপালং রোহিঙ্গা বাজারের ১০ টি দোকান ভস্মীভূত হয়েছে। পরে তিনটি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। 

এর আগে গত ২২ মার্চ বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ভহাবহ আগুনের ঘটনায় দশ হাজারের বেশী ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং অন্ততঃ সাতজন পুড়ে মারা যায়।

রোহিঙ্গাদের জন্য তুর্কি সাহায্য

এদিকে, রোহিঙ্গাদের জন্য ১৩ জন স্বেচ্ছাসেবী, ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে তুরস্ক বিমানবাহিনীর একটি উড়োজাহাজ আজ (শুক্রবার) সকাল ৯টা ২৫ মিনিটে চট্টগ্রামে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে, গত ২৭ মার্চ তুরস্ক বিমানবাহিনীর সি ১৩০ প্লেনে আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ২০ টন তাঁবু পাঠানো হয়েছিল।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।