বাংলাদেশে করোনায় আরও ৮৩ জনের মৃত্যু, গণপরিবহন চালুর উদ্যোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i90618-বাংলাদেশে_করোনায়_আরও_৮৩_জনের_মৃত্যু_গণপরিবহন_চালুর_উদ্যোগ
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট ১০ হাজার ৯৫২ জন। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৭ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন মোট ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২৪, ২০২১ ১৪:০৯ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় আরও ৮৩ জনের মৃত্যু, গণপরিবহন চালুর উদ্যোগ

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট ১০ হাজার ৯৫২ জন। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৭ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন মোট ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন।

আজ (শনিবার) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৭১টি। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ।

গণপরিবহন চালুর উদ্যোগ

এদিকে, জনসাধারণের চলাচলের সুবিধা বিবেচনা করে চলমান লকডাউন শেষে গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার।
আজ (শনিবার) সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিসি বিআরটিএ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

লকডাউন শিথিল করা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণপরিবহনে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার বাধ্যতামূলক থাকবে।

তাছাড়া, লকডাউনের আগে গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে গণপরিবহনকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

এ ছাড়া আগামীকাল থেকে মার্কেট ও শপিং মল খুলে দেবার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল গণমাধ্যমকে বলেছেন, চলমান লকডাউন ২৮ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকছে। দেশের মানুষের জীবন ও জীবিকার কথা বিবেচনায় রেখে করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খোলার পাশাপাশি গণপরিবহন এবং সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস খোলার কথা চিন্তা করছে সরকার।

তিনি বলেন, গণপরিবহন চালুর বিষয়টি সিদ্ধান্তের পর্যায়ে আছে। 

আগামী ২৮ এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আমাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই সেটা করা হবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।