বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠালো তুরস্ক
https://parstoday.ir/bn/news/bangladesh-i9115-বাংলাদেশ_থেকে_রাষ্ট্রদূত_ডেকে_পাঠালো_তুরস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ কার্যকর করার প্রতিবাদে ঢাকা থেকে রাষ্ট্রদূত দেশে ডেকে পাঠিয়েছে তুরস্ক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১২, ২০১৬ ১৪:২৪ Asia/Dhaka
  • বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠালো তুরস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ কার্যকর করার প্রতিবাদে ঢাকা থেকে রাষ্ট্রদূত দেশে ডেকে পাঠিয়েছে তুরস্ক।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়ার বরাত দিয়ে এএফপি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে- পরামর্শ করার জন্য রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে তুর্কি সরকার। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত মঙ্গলবার জামায়াত নেতা নিজামীকে ফাঁসি দেয়া হয়। এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশে বিরোধীদলের পাঁচজন রাজনৈতিক নেতাকে ফাঁসি দেয়া হলো।

আনাতোলিয়া জানিয়েছে, তুর্কি রাষ্ট্রদূত দেভরিম ওজতুরুক আজকের মধ্যেই ঢাকা থেকে আংকারায় ফিরে যাবেন। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ও মাওলানা নিজামীর ফাঁসির বিরুদ্ধে কঠোরভাবে নিন্দা জানিয়ে বলেছে, তারা বিশ্বাস করে না যে, মাওলানা নিজামী এমন শাস্তি পেতে পারেন। তুর্কি মন্ত্রণালয় আশংকা প্রকাশ করে বলেছে, “বিচারের ক্ষেত্রে এ ধরনের পদ্ধতি অনুসরণ করা হলে তা আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যে বিভেদ ও ঘৃণা সৃষ্টি হবে।”#

সিরাজুল ইসলাম/১২