বায়তুল মোকাদ্দাস মুক্ত করার দাবিতে বগুড়ায় প্রতিবাদ মিছিল
https://parstoday.ir/bn/news/bangladesh-i91324-বায়তুল_মোকাদ্দাস_মুক্ত_করার_দাবিতে_বগুড়ায়_প্রতিবাদ_মিছিল
বায়তুল মোকাদ্দাস ইহুদীদের জবরদখল থেকে মুক্ত করার দাবিতে বগুড়ায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব আল-কুদ্স দিবস উপলক্ষে 'আল-কুদস কমিটি বগুড়া'-এর উদ্যোগে গতকাল (শুক্রবার) এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৮, ২০২১ ১১:৩১ Asia/Dhaka
  • বায়তুল মোকাদ্দাস মুক্ত করার দাবিতে বগুড়ায় প্রতিবাদ মিছিল
    বায়তুল মোকাদ্দাস মুক্ত করার দাবিতে বগুড়ায় প্রতিবাদ মিছিল

বায়তুল মোকাদ্দাস ইহুদীদের জবরদখল থেকে মুক্ত করার দাবিতে বগুড়ায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব আল-কুদ্স দিবস উপলক্ষে 'আল-কুদস কমিটি বগুড়া'-এর উদ্যোগে গতকাল (শুক্রবার) এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাসকে ইহুদীদের জবরদখল থেকে মুক্তির দাবিতে গতকাল জুমা নামাজের পর বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুরের আল মোস্তফা (সা.) জামে মসজিদ থেকে মিছিল অনুষ্ঠিত হয়।

ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানানো হয়

মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানানো হয়। মিছিলে শত শত ধর্মপ্রাণ মুসলমান  'সাম্রাজ্যবাদী ইসরাইল, ধ্বংস হোক নিপাত যাক', 'ইহুদিবাদীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, 'দুনিয়ার মুসলিম এক হও এক হও', বিশ্ব মুসলিম ঐক্য গড়ি বায়তুল মোকাদ্দাস মুক্ত করি' প্রভৃতি শ্লোগান দেন।

পরে ফিলিস্তিনি নির্যাতিত জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন