'সাম্প্রদায়িক অপশক্তি পরিকল্পিতভাবে হিন্দুদের দুর্গা মণ্ডপে হামলা চালিয়েছে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i98698-'সাম্প্রদায়িক_অপশক্তি_পরিকল্পিতভাবে_হিন্দুদের_দুর্গা_মণ্ডপে_হামলা_চালিয়েছে'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি পরিকল্পিতভাবে হিন্দুদের দুর্গা মণ্ডপে হামলা চালিয়েছে। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৬, ২০২১ ১৩:৫৭ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি পরিকল্পিতভাবে হিন্দুদের দুর্গা মণ্ডপে হামলা চালিয়েছে। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

ওবায়দুল কাদের শনিবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে  বলেন, ধর্মবিশ্বাসকে পুঁজি করে একটি মহল ধর্মের মূল চেতনাবিরোধী তৎপরতার মাধ্যমে বারবার সহিংসতার সুযোগ খুঁজছে। তাদের আর ছাড় দেওয়া হবে না।

ওবায়দুল কাদের আরও বলেন, গত ১২ বছরে দুর্গা পূজায় কোনো ধরনের সহিংসতা বা সমস্যা হয়নি। এবার যারা হিন্দুদের মন্দিরে হামলা করেছে তারা মুক্তিযুদ্ধের শত্রু। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকার এসব তাণ্ডবে জড়িত-বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা শাক দিয়ে মাছ ঢাকতে চান। সরকার দেশে স্থিতিশীলতা চায়। সরকার কোন দুঃখে এসব করতে যাবে। 

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদেক দলীয় নেতা-কর্মিদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো কোনো জেলা থেকে তথ্য গোপন করে যারা বিতর্কিতদের নাম কেন্দ্রে পাঠাচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে যারা দলে বা নির্বাচনে বঞ্চিত হচ্ছেন, তাদের হারানোর কিছু নেই, ধৈর্য্য ধরে অপেক্ষা করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতক্ষণ নেতৃত্বে আছেন কারো শ্রম-ত্যাগ বৃথা যাবে না ; তাদের ত্যাগের মূল্যায়ন করা হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।