-
প্রয়োজনে বাবার মতো জীবন দিয়ে যাবো: শেখ হাসিনা
মার্চ ৩১, ২০২২ ১৮:১২বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতো জীবন দিয়ে যাবো স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উদযাপন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) তিনি এ কথা বলেন। কক্সবাজারের লাবনী পয়েন্টসহ দেশের কয়েকটি স্পটে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।
-
বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর দাবি এবং বিএনপির প্রতিক্রিয়া
মার্চ ৩১, ২০২২ ১৪:৪২আওয়ামীলীগ সরকারে আসার পর বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে দাবী করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২তলা ভবন ‘বিজয়-৭১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
-
চিনিকলে লোকসান কমাতে অ্যালকোহল উৎপাদনের উদ্যোগ
মার্চ ৩১, ২০২২ ১৪:০৪বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) নিয়ন্ত্রণাধীন দেশের রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলে পুঞ্জিভূত লোখসানের বোঝা কমাতে দু’টি চিনিকলে অ্যালকোহলসহ চিনিজাত নানা পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের লক্ষ্য বছরে ৯০ লাখ লিটার অ্যালকোহল উৎপাদন। এসব অ্যালকোহল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে শতকোটি টাকা আয় হবে বলে আশা করছে সরকারি সংস্থাটি।
-
'একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাকে শ্রদ্ধা জানানো উচিত'
মার্চ ৩০, ২০২২ ১৮:২৭ইংল্যান্ড সফররত বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাকে শ্রদ্ধা জানানো উচিত কারণ, তাঁরা যদি সেদিন প্রবাসে রাস্তায় না নামত, আন্দোলন না করত তাহলে বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে আসতে পারতেন না।
-
রাশিয়া-ইউক্রেন সংকট: জ্বালানি তেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বিরূপ প্রভাবের আশঙ্কা
মার্চ ৩০, ২০২২ ১৭:৩৮যুদ্ধ হচ্ছে ইউক্রেনে। প্রান হারাচ্ছে মানুষ, ধংশ হচ্ছে সম্পদ, অবর্ণনীয় মানবিক সংকটে পড়েছে সেদেশের নারী-শিশু অসহায় নাগরিকেরা। আর সে যুদ্ধের বিরুদ্ধে গণসঙ্গীত গেয়ে বাংলার বাউল প্রতিবাদ জানাচ্ছেন, এদেশের মানুষদের সজাগ করছেন ।
-
পবিত্র রমজানেও নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে: শেখ হাসিনা
মার্চ ৩০, ২০২২ ১০:৪২আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে: শেখ হাসিনা
মার্চ ২৯, ২০২২ ১৬:৩০বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। কিন্তু যদি কোনো বহিঃশত্রু হামলা করে তাহলে আমরা যথাযথভাবে মোকাবিলা করবো।’
-
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সংসদ উত্তপ্ত: বাণিজ্যমন্ত্রী বললেন, বাজার স্থিতিশীল হচ্ছে
মার্চ ২৯, ২০২২ ১৩:৩৪বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ জাতীয় সংসদে বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে আসতে শুরু করেছে। আজ (মঙ্গলবার) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে সরকারি দলের সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।
-
রূপপুর পারমাণবিক প্রকল্পে ছুরিকাঘাতে কাজাখস্তানের নাগরিক নিহত
মার্চ ২৮, ২০২২ ১৬:৩৯পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত কাজাখস্তানের নাগরিক সেভিস ভ্লাদিমির (৫০)-কে ঈশ্বরদীর গ্রীন সিটি আবাসিক এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
-
বাংলাদেশে রমজানে নতুন সময় সূচি: অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা
মার্চ ২৮, ২০২২ ১৫:০২আসন্ন রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।