বাংলাদেশ
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার

    ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৪:৩৪

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য ছয়স্তরবিশিষ্ট সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষ। আজ (শনিবার) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কমিশনার ডিএমপি মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

  • সাকিবের বরিশালকে ১ রানে হারিয়ে বিপিএল জিতল ইমরুলের কুমিল্লা

    সাকিবের বরিশালকে ১ রানে হারিয়ে বিপিএল জিতল ইমরুলের কুমিল্লা

    ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১৮:৪৮

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে তৃতীয় শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে তিনবার ফাইনাল খেলে তিনবারই রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকলে হল বরিশালের প্রতিনিধিত্বকারী দলকে। 

  • তেল, ডাল ও চিনির দাম সহনীয় রাখতে চেষ্টা চলছে: বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী

    তেল, ডাল ও চিনির দাম সহনীয় রাখতে চেষ্টা চলছে: বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী

    ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১৬:১৮

    বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি  আজ (শুক্রবার) বলেছেন,  ভোজ্যতেল, ডাল ও চিনির মূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে সরকার।  কিছু ব্যবসায়ী সুযোগ পেলেই পণ্যের দাম বাড়িয়ে দেয়। তাই নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এসব পণ্য বিক্রি করলেই ব্যবস্থা নেয়া হবে।

  • সংবিধান অনুযায়ী অবশ্যই একটি নির্বাচনকালীন সরকার থাকবে: ড. হাছান মাহমুদ

    সংবিধান অনুযায়ী অবশ্যই একটি নির্বাচনকালীন সরকার থাকবে: ড. হাছান মাহমুদ

    ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১৫:৩৭

    সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ স্পষ্ট করেই বলেছেন, সংবিধান অনুযায়ী অবশ্যই একটি নির্বাচনকালীন সরকার থাকবে। বর্তমান সরকার গত নির্বাচনে নির্বাচিত হয়েছিল, সেই সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে।

  • ইসি গঠনে প্রাথমিক বাছাইয়ে ৫০ নাম: রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া

    ইসি গঠনে প্রাথমিক বাছাইয়ে ৫০ নাম: রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া

    ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১৬:০৬

    বাংলাদেশে একটি নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও পেশাজীবীদের কাছ থেকে পাওয়া তিন শতাধিক ব্যক্তির মধ্যে প্রাথমিকভাবে ৫০ জনকে বাছাই করা হয়েছে।

  • বাংলাদেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৫৩৯

    বাংলাদেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৫৩৯

    ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১৫:০৫

    বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে তিন হাজার ৫৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন, আর মোট মৃত্যু হলো ২৮ হাজার ৯০৭ জনের।

  • বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু

    বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু

    ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১৪:৩৯

    বাংলাদেশে করোনা সংক্রমণ কমতে থাকায় দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আগামি ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে। আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

  • ‘চাদর কেনার লক্ষ্যে আইজিপি’র জার্মানি সফরের তথ্য অসত্য ও বিভ্রান্তিকর’

    ‘চাদর কেনার লক্ষ্যে আইজিপি’র জার্মানি সফরের তথ্য অসত্য ও বিভ্রান্তিকর’

    ফেব্রুয়ারি ১৬, ২০২২ ২১:৩৩

    জার্মানি থেকে এক লাখ চাদর কেনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ (বুধবার) এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বাহিনীটি বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অপপ্রচারকারী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়েছে। তারা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করেছে।

  • আমাদের মূলকাজ হচ্ছে সম্মিলিতভাবে রাস্তায় নামা: ডা. জাফরুল্লাহ

    আমাদের মূলকাজ হচ্ছে সম্মিলিতভাবে রাস্তায় নামা: ডা. জাফরুল্লাহ

    ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১৬:৫৯

    বর্তমান সরকারকে হটাতে হলে সম্মিলিতভাবে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপতি এম এ জি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (বুধবার) দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক স্মরণসভায় তিনি এ আহ্বান জানান।