-
বাংলাদেশের বাজারে হঠাৎ করে চালের দাম বৃদ্ধি: খাদ্য সচিব যা বললেন
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১৬:৪৩বাংলাদেশের বাজারে হঠাৎ করে সব ধরনের চালের মূল্য কেজিপ্রতি চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে চালের দাম বস্তাপ্রতি ২০০-৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। আর পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকায় দেশীয় মিলাররা দাম বাড়িয়েছেন।
-
বাংলাদেশের সাবেক হাইকমিশনারকে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১৫:১৩মালয়েশিয়ায় আটক বাংলাদেশের সাবেক হাইকমিশনার অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ খায়রুজ্জামানকে ছেড়ে দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমানের বরাত দিয়ে আজ (বুধবার) মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
-
ভারতে হিজাব বিতর্ক: বাংলাদেশে নিন্দা ও প্রতিবাদ অব্যাহত
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১২:২৫ভারতের কর্ণাটকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরিধানের ওপর বিধি-নিষেধের ঘটনায় বাংলাদেশে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও নিন্দা অব্যাহত রয়েছে।
-
একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ১৬:০৩সারাদেশে সংস্কৃতিচর্চা আরো বাড়ানোর পাশাপাশি সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ও পুনর্ব্যক্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (মঙ্গলবার) বিকেলে ‘অমর একুশে বইমেলা-২০২২’-এর উদ্বোধন করেছেন।
-
সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন প্রক্রিয়া: রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ১৫:৫০বাংলাদেশের আগামী নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব না করায় নাখোশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
-
কোস্টগার্ডকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করছি: শেখ হাসিনা
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ১২:৪৫বাংলাদেশের উপকূল সীমান্তরক্ষা বাহিনী- বাংলাদেশ কোস্টগার্ড- এর সদস্যদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ভবিষ্যতে আরও নতুন নতুন দায়িত্ব পালনে সক্ষম করে তুলতে আমরা কোস্টগার্ডকে একটি আধুনিক ও যুগোপোযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করছি।
-
সাবেক হাইকমিশনার খায়রুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠাতে মালয়েশিয়ার আদালতের ‘না’
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ০৯:৪৪মালয়েশিয়ার গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার মোহাম্মদ খায়রুজ্জামানকে দেশে ফেরত পাঠানোর ওপর স্থগিতাদেশ আরোপ করা হয়েছে। আজ (মঙ্গলবার) মালয়েশিয়ার হাইকোর্ট দেশটির অভিবাসন বিভাগের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মঞ্জুর করে। এর ফলে সাবেক হাইকমিশনার মোহাম্মদ খায়রুজ্জামানকে এখনই বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না মালয়েশীয় অভিবাসন বিভাগ।
-
নূরুল হুদা কমিশনের বিদায়: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১৭:২৪বাংলাদেশে বেশিরভাগ রাজনৈতিক দলের অনাস্থাভাজন আর সরকারের অনুগত থাকাসহ নানা অভিযোগ-অনুযোগ মাথায় নিয়ে আজ (সোমবার) বিদায় নিচ্ছে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি)।
-
দু’ সপ্তাহ পিছিয়ে একুশে বইমেলা শুরু মঙ্গলবার, কঠোরভাবে মানা হবে স্বাস্থ্যবিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১২:২৫বাংলাদেশে করোনা পরিস্থিতির কারণে এ বছরের একুশে বইমেলা দু’ সপ্তাহ পিছিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। এরপর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা অবধি চলবে এ বইমেলা।
-
ইরানের ইসলামি বিপ্লব বার্ষিকীতে খুলনায় ওয়েবিনার অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১১:২২ইরানের ইসলামি বিপ্লবের ৪৩তম বিজয়বার্ষিকী উপলক্ষে খুলনায় আহলে বাইত ফাউন্ডেশনের উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।