বাংলাদেশ
  • 'ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক'

    'ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক'

    নভেম্বর ১৫, ২০২১ ১৪:৫৮

    বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক। এজন্য বিএসএফকে নির্দেশনাও দেওয়া আছে। বিএসএফ কখনো কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না। কিন্তু সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে গুলি চালাতে বাধ্য হতে হয়।

  • নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে যা বললেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

    নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে যা বললেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

    নভেম্বর ১৫, ২০২১ ১৪:০২

    নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রকৃত পক্ষে নির্বাচন এখন আইসিইউতে। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। দেশে প্রধান রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাব গণতন্ত্রকে অন্তিম অবস্থায় নিয়ে গেছে। এই সংকট নিরসনে সকল দলের সমঝোতা অপরিহার্য।

  • ধর্ষণের অভিযোগ নিয়ে পর্যবেক্ষণ: সেই বিচারককে আদালতে না বসার নির্দেশ

    ধর্ষণের অভিযোগ নিয়ে পর্যবেক্ষণ: সেই বিচারককে আদালতে না বসার নির্দেশ

    নভেম্বর ১৪, ২০২১ ১৫:২৪

    ধর্ষণের ঘটনা ঘটে যাবার ৭২ ঘণ্টা পর এ সংক্রান্ত মামলা না নেওয়ার নির্দেশনা দিয়ে বিতর্কিত হবার পর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারকে প্রধান বিচারপতির দপ্তর থেকে এজলাসে না বসার নির্দেশনা দেওয়া হয়েছে।

  • 'বিএনপির বক্তব্য জনগণের বিনোদনের উৎসে পরিণত হয়েছে'

    'বিএনপির বক্তব্য জনগণের বিনোদনের উৎসে পরিণত হয়েছে'

    নভেম্বর ১৪, ২০২১ ১৫:০৫

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’- বিএনপি নেতাদের এমন বক্তব্য জনগণের বিনোদনের উৎসে পরিণত হয়েছে ।

  • 'ইরানের পথে-প্রান্তরে' বইয়ের পাতায় ইরান দেখা

    'ইরানের পথে-প্রান্তরে' বইয়ের পাতায় ইরান দেখা

    নভেম্বর ১৪, ২০২১ ১৪:৪৩

    ইসলাম ও আধুনিকতার সংমিশ্রণে গড়ে ওঠা প্রাচীন সভ্যতার সম্রাজ্য ইরান। সেই ইরানের ইতিহাস ঐতিহ্য এবং কৃষ্টি কালচার নিয়ে রচিত গ্রন্থ 'ইরানের পথে প্রান্তরে'।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুমিত আল রশিদ রচিত বইটিকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন সেটা নিয়ে যদিও একটু দ্বিধায় পড়ে যাবেন। তবুও বইটি ভ্রমণ পিপাসু পাঠক মনে নির্দ্বিধায় জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস।

  • 'সরকারের একটি মহল মুক্তিযুদ্ধবিরোধী চক্রকে লালন-পালন করছে'

    'সরকারের একটি মহল মুক্তিযুদ্ধবিরোধী চক্রকে লালন-পালন করছে'

    নভেম্বর ১৪, ২০২১ ১২:০২

    সরকারের একটি মহল মুক্তিযুদ্ধবিরোধী চক্রকে লালন-পালন করছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রবিউল আলম মোকতাদির চৌধুরী।

  • বিচারক কামরুন্নাহারকে এজলাসে না বসার নির্দেশ প্রধান বিচারপতির

    বিচারক কামরুন্নাহারকে এজলাসে না বসার নির্দেশ প্রধান বিচারপতির

    নভেম্বর ১৪, ২০২১ ০৭:১৯

    রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় দেওয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা: কামরুন্নাহারকে আজ রবিবার সাড়ে ৯টা থেকে এজলাসে না বসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। বিচারক কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

  • ট্রেনের ভাড়া আপাতত বাড়ছে না: বাস ভাড়ার নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমান আদালত

    ট্রেনের ভাড়া আপাতত বাড়ছে না: বাস ভাড়ার নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমান আদালত

    নভেম্বর ১৩, ২০২১ ১৫:৩২

    বাংলাদেশে সম্প্রতি ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় বাস ভাড়া ও অন্যান্য পরিবহনের খরচ বাড়লেও আপাতত রেলের যাত্রী বা পণ্য পরিবহনে মূল্য বৃদ্ধি করা হচ্ছেনা বলে আশ্বস্ত করেছেন সরকারের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

  •  দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে: কাদের

    দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে: কাদের

    নভেম্বর ১৩, ২০২১ ১০:০০

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায়।’