-
রেইনট্রিতে ধর্ষণ মামলায় আসামী খালাস এবং আদালতের পর্যবেক্ষণ: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
নভেম্বর ১২, ২০২১ ১৪:২৫চার বছর আগে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলায় পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহার এ আদেশ দেন।আদালত বলেছে, রাষ্ট্রপক্ষ এই মামলায় অভিযোগ প্রমাণ করতে পারেনি। আদালতের সময় নষ্ট হয়েছে।
-
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
নভেম্বর ১২, ২০২১ ১০:১৪লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের কাছে আজ (শুক্রবার) ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মালগড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী (৪০) এবং মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪২)।
-
'নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে'
নভেম্বর ১১, ২০২১ ১৫:১৫বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশে নির্বাচন বলতে কিছু নেই। নির্বাচনে দিনের ভোট রাতে হয়। নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের লক্ষ্য স্বৈরশাসনের অপসারণ করে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
-
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বিভিন্ন স্থানে সহিংসতা, নিহত ৬
নভেম্বর ১১, ২০২১ ১৪:২৫বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ (বৃহস্পতিবার) ভোট চলাকালে বিভিন্ন স্থানে সহিংসতা, গোলাগুলি, কেন্দ্র দখল, প্রার্থী ও সমর্থকদের হত্যা এবং আহত করার খবর পাওয়া গেছে।
-
'গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি': কাদেরের মন্তব্যে বিশ্লেষক প্রতিক্রিয়া
নভেম্বর ১০, ২০২১ ১৭:৫৪বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নব্বইয়ের শ্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।
-
ইউপি নির্বাচন: ‘অস্বস্তি’ নিয়েই দ্বিতীয় ধাপের ভোটের প্রস্তুতি ইসির
নভেম্বর ১০, ২০২১ ১৫:১০বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।
-
জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন ভাড়া কমানোর দাবিতে বিভিন্ন মহলের প্রতিবাদ কর্মসূচি
নভেম্বর ০৯, ২০২১ ১৫:৩৫বাংলাদেশে জ্বালানী তেলের মূল্য লিটারে ১৫ টাকা বাড়ানোর কারণে পরিবহন মালিকদের চাপে পরিবহন ভাড়া ২৭ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু রাজধানীসহ সারাদেশে যাত্রীদের কাছ থেকে সরকার কর্তৃক ঘোষিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রী সাধারনের। আর বেশি ভাড়া আদায় নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ নিয়ে যাত্রীদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
-
'বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে অভিযান চলছে’
নভেম্বর ০৯, ২০২১ ১৪:৫৬আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুনঃনির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটির মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
-
বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ১১ বছরের কারাদণ্ড
নভেম্বর ০৯, ২০২১ ১৩:১৬বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংক থেকে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। এর মধ্যে মানি লন্ডারিংয়ে সাত বছর আর অর্থ আত্মসাতের মামলায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।
-
প্রাক-নির্বাচনী সহিংসতায় কুষ্টিয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা: পিরোজপুরে দু’জন গুলিবিদ্ধ
নভেম্বর ০৮, ২০২১ ১৫:৩৯ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় কুষ্টিয়ার গাংনীতে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলাগ্রামে এ ঘটনা ঘটে।